নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপির নামে দলীয় প্যাড ব্যবহার করে ২৯ জনের নাম লিখে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিম্ন ভাগে পদবী ও স্বাক্ষরবিহীন শৃঙ্খলা কমিটি নামে কমিটি করায় আবারও সমালোচনায় পড়েছেন নুরুল আলম সিকদার নামে বহুল বিতর্কিত বিএনপি নেতা। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক। এ নিয়ে নেতাকর্মীদের নানান অশোভন মন্তব্যসহ প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে।শৃঙ্খলা কমিটি নামে দলীয় প্যাডে লেখা এ কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর নেতাকর্মীদের ব্যাপক নিন্দার ঝড় বইছে বিএনপি উপজেলা কমিটির সাবেক আহ্বায়ক সিকদারের বিরুদ্ধে। দলকে বিতর্কিত এবং দলের ক্ষতি করার জন্যই অনৈতিক পথ বেছে নিয়েছে বলে দলের নামোল্লেখিত ২৯ জনের মধ্যে অনেকেই এ কমিটির সম্পর্কে জানেন না এবং সমালোচনামূলক মন্তব্য করেছেন।তারা বলেন, দলীয় প্যাড ব্যবহার করে নুরুল আলম সিকদার ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার পর দল কোন কার্যকরী ব্যবস্থা না নেয়ায় সিকদারকে পুনরায় অনৈতিক কাজ করতে সাহস জুগিয়েছে। নামোল্লেখিত অনেক নেতাই কথিত শৃঙ্খলা কমিটির বিষয়ে কিছুই জানেন না বলে জানান।তবে বিতর্কিত ও অভিযুক্ত নুরুল আলম সিকদার দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালী জেলা কমিটির নির্দেশে একটা খসড়া কমিটি করেছে বলে দাবি করেন। তিনি বলেন, খসড়া কমিটি কে বা কারা ফেসবুকে ছেড়ে দিয়েছে, তা আমার জানা নেই। দলীয় প্যাড ব্যবহার করা ন্যায়সঙ্গত হয়েছে কিনা বা বিএনপির আদৌ কোন কমিটি আছে কিনা প্রশ্ন করে জানতে চাইলে, নুরুল আলম সিকদার তা কৌশলে এড়িয়ে যান।এ বিষয়ে জানতে চাইলে সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, স্বেচ্ছাসেবক দল নেতা সামসুদ্দিন হায়দার, ছালা উদ্দিন সুমন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন মোহাম্মদ এরশাদসহ বেশ কয়েকজন নেতা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, নুরুল আলম সিকদার কোনো অবস্থাতেই এ ধরনের কমিটি করার ক্ষমতা রাখেন না। যেহেতু এখন এখানে কোনো কমিটি নেই এবং দলীয় প্যাডও ব্যবহার করার তার কোনো নৈতিক এখতিয়ার নেই।ইতোপূর্বে জেলা বিএনপির প্যাড ব্যবহার করে গণমাধ্যমে নুরুল আলম সিকদার একটি চিঠি পাঠিয়েছিলেন, যা নিয়ে জাতীয় দৈনিকগুলোতে তাকে শিরোনাম করে সংবাদ প্রকাশিত হয়। এরপরও দল কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি বলে সর্বস্তরের নেতাকর্মীদের অভিযোগ ও ক্ষোভ রয়েছে।এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর বলেন, তিনি অসুস্থ অবস্থায় বাসায় বিশ্রামে রয়েছেন। তবে নুরুল আলম সিকদারকে জেলা বিএনপির পক্ষ থেকে এ ধরনের শৃঙ্খলা কমিটি করার দায়িত্ব দেয়া হয়নি এবং কেন আবারও সে দলীয় প্যাড ব্যবহার করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজ করেছে, তা খতিয়ে দেখা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদ্রাসায় এমপিও জালিয়াতি: বাবা-ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
মাদ্রাসায় এমপিও জালিয়াতি: বাবা-ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ দারুসসালাম নেসারিয়া আলিম মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে অধ্যক্ষ মাওলানা আজিবুর রহমান ও Read more

চট্টগ্রামে ব্যবসায়ী সমিতির নির্বাচনের জন্য মাদ্রাসা বন্ধ
চট্টগ্রামে ব্যবসায়ী সমিতির নির্বাচনের জন্য মাদ্রাসা বন্ধ

ত্রিবার্ষিক নির্বাচন করছে কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি। এ জন্য ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান–কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসাকে ভোটকেন্দ্র হিসেবে Read more

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে গাড়িতে পানি তুলতে গিয়ে লরির চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার Read more

ময়মনসিংহে দুই সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১
ময়মনসিংহে দুই সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১

ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী মাহেন্দ্রে বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এ ছাড়া তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সের সংর্ঘষে নিহতের Read more

নিয়োগ দেবে চট্টগ্রাম ওয়াসা, আবেদন ফি ২২৩ টাকা
নিয়োগ দেবে চট্টগ্রাম ওয়াসা, আবেদন ফি ২২৩ টাকা

চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষে (ওয়াসা) ২টি পদে ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৫টা Read more

মেয়েকে চোরের অপবাদ, প্রতিবাদ করায় বাবাকে মারধর করার অভিযোগ
মেয়েকে চোরের অপবাদ, প্রতিবাদ করায় বাবাকে মারধর করার অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে।রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন