কুড়িগ্রামের উলিপুরে কাজ শেষ না করেই প্রকল্পের চার লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আর এই কাজে সহায়তা করেছেন সংস্কার কাজের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বলে জানা গেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলার যমুনা চৌমহনী হতে বুড়াবুড়ি ইউপি কার্যালয় পর্যন্ত ৩ কিলো ৬৬০ মিটার রাস্তার সংস্কার কাজের বরাদ্দ দেওয়া হয় এক কোটি ৯৮ লাখ ১০ হাজার টাকা। সংস্কারের কাজের দায়িত্ব পান মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্স নামে কুড়িগ্রামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটি সাব ঠিকাদারি করেন বুড়াবুড়ি এলাকার শহিদুর রহমান নামে এক ইটভাটা মালিক।অভিযোগ রয়েছে, সাব ঠিকাদার শহিদুর রহমান একজন ভাটা মালিক। উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম যোগসাজসে শহিদুর রহমানের ভাটার তৃতীয় শ্রেণির ইট দিয়ে রাস্তার সংস্কার করছেন। শুধু তাই নয় ওই রাস্তার কিলোমিটার পোস্ট, গাইড পোস্ট, রাস্তার নামফলকসহ ৩০টি সাইনের তিন লাখ ৯৮ হাজার ৩২০ টাকার কাজ না করেই প্রকল্পের সমুদয় ওই বছরের ৪ মার্চ তুলে নিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠান। আর এ কাজে সহযোগীতা করেছেন উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বলে।শহিদুর রহমান ওই এলাকার বাসিন্দা হওয়ায় প্রভাব খাটিয়ে নিন্মমানের সামগ্রী দিয়ে সংস্কারের কাজ করলেও স্থানীয় মানুষজন প্রতিবাদ করার সাহস পায়নি।সরেজমিনে দেখা গেছে, এক বছর আগে রাস্তা সংস্কার করা হলেও রাস্তার কিলোমিটার পোস্ট, গাইড পোস্ট, রাস্তার নামফলক চোখে পড়েনি। বুড়াবুড়ি জনতারহাট সড়কে চলাচলকারী অটোরিকশাচালক আব্দুস ছাত্তার, সফিকুল ইসলাম জানান, সড়ক সংস্কারের সময় জনতারহাট বাজারের পাশে জোকমারী ব্রিজে কয়েকটি খুটি বসানো হলেও সেগুলো রং করা হয়নি। সাব ঠিকাদার শহিদুর রহমান বলেন, কাজ করতে গিয়ে প্রায় ২৫ শতাংশ লেস (ছাড়) দিতে হয়। তাই কিছু কাজ বাকি রয়েছে। এক বছরেও বাকি কাজ সম্পন্ন করেননি এমন প্রশ্নের জবাবে সদুত্তর দিতে পারেননি তিনি।উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।এ বিষয়ে উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমারকে একাধিক বার ফোন দিলেও ফোন রিসিভ করেন নাই। এছাড়াও বিভিন্ন যোগাযোগ মাধ্যেমে খুদে বার্তা দিলে কোন সাড়া দেন নাই।তবে কুড়িগ্রাম নির্বার্হী প্রকৌশলী মাসুদুজ্জামান বলেন, এ বিষয়ে একটি তদন্তটিম গঠন করা হবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় যুদ্ধবিরতির পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প
গাজায় যুদ্ধবিরতির পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে Read more

অপচিকিৎসায় সাবেক নারী ইউপি সদস্যের মৃত্যু, হাতুড়ে চিকিৎসক গ্রেপ্তার
অপচিকিৎসায় সাবেক নারী ইউপি সদস্যের মৃত্যু, হাতুড়ে চিকিৎসক গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন পরিষদের সাবেক নারী ইউপি সদস্য লিপিকা বালা এক হাতুড়ে চিকিৎসকের অপচিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ Read more

আজ ব্যাংক হলিডে, ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে
আজ ব্যাংক হলিডে, ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে

ব্যাংক হলিডে উপলক্ষে মঙ্গলবার (১ জুলাই) দেশের ব্যাংকগুলোর সব ধরনের গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। এদিন শেয়ারবাজারের লেনদেনও স্থগিত থাকবে। তবে Read more

সেন্টমার্টিনদ্বীপ রক্ষায় নিয়োজিত সরকারি কর্মীই রোহিঙ্গা!
সেন্টমার্টিনদ্বীপ রক্ষায় নিয়োজিত সরকারি কর্মীই রোহিঙ্গা!

আব্দুল আজিজ, একদিকে সেন্টমার্টিনের বিচ ম্যানেজমেন্ট কমিটির কর্মী, অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের আউটসোর্সিং স্টাফ। সরকারি পদবির আড়ালে তার আসল পরিচয় একটাই- Read more

আরও ৩ বিদেশি কোচ নিয়োগ দিচ্ছে বাফুফে
আরও ৩ বিদেশি কোচ নিয়োগ দিচ্ছে বাফুফে

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এ Read more

গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর
গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শনিবার (১৭ মে) ইরাকের রাজধানী বাগদাদে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন