দিনাজপুরের বিরামপুরে সেনাবাহিনীর ভুয়া পরিচয় পত্র ও ওয়াকি-টকি ব্যবহার করে রাস্তায় পথচারীদের ছিনতাই করার সময় আব্দুল কাদের রোমান (২২) নামের এক যুবককে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার কাটলা বিরামপুর আঞ্চলিক সড়কের মাহমুদপুর শান্তি মোড়ের শফিকুল ইসলামের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া পরিচয় পত্র এবং ওয়াকি-টকি উদ্ধার করা হয়। আটক আব্দুল কাদের রোমান (২২) উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ারমামুদপুর এলাকার রফিতুল্লাহ মন্ডলের ছেলে। বিরামপুর অফিসার ইনর্চাজ (ওসি)মমতাজুল হক সময়ের কন্ঠস্বরকে বলেন, মঙ্গলবার রাতে উপজেলার কাটলা বিরামপুর আঞ্চলিক সড়কের শান্তিমোড় এলাকায় মাদকবিরোধী অভিযান কার্যক্রম চলছিল। এ সময়  শান্তিমোড় এলাকায় শফিকুল ইসলামের বাড়ির সামনে কয়েক যুবক সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে রাস্তার লোকজনদের তল্লাশি করছিলেন। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। তাদের মধ্যে দু’জন পালিয়ে গেলে আব্দুল কাদের রোমানকে আটক করে পুলিশ। রাতেই তাকে থানায় জিজ্ঞাসা বাদে নিজেকে সেনাবাহিনীর ভুয়া পরিচয় পত্র ও ওয়াকি টকি ব্যবহার করে ভুয়া সেনা সদস্য পরিচয়ে রাস্তায় ছিনতাইয়ের বিষয়টি পুলিশের কাছে স্বীকার করে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘হাদির মৃত্যুর পর ছড়িয়ে পড়ে সহিংসতা, প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা’
পত্রিকা: ‘হাদির মৃত্যুর পর ছড়িয়ে পড়ে সহিংসতা, প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা’

আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর পাতাজুড়ে শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর এবং এই সংবাদ আসার পর দেশের নানা Read more

বিনা শুল্কে যে ১৯টি পণ্য আনতে পারবেন বিদেশ থেকে
বিনা শুল্কে যে ১৯টি পণ্য আনতে পারবেন বিদেশ থেকে

বিদেশ থেকে যাত্রীরা প্রিয়জনদের জন্য আসার সময় নানান উপহারসামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসপত্র এনে থাকেন। তাই সরকারের ‘ব্যাগেজ রুল’ নিয়মিতই আপডেট হয়। Read more

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রধান Read more

গাইবান্ধায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার গলাকাটা লাশ উদ্ধার
গাইবান্ধায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম (৩৫) এর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। Read more

রাঙ্গামাটিতে বন্যহাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু
রাঙ্গামাটিতে বন্যহাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি রামপাহাড় বিট এলাকায় সোমবার (২৯ ডিসেম্বর) রাতে বন্যহাতির আক্রমণে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি Read more

‘গণতন্ত্র পুনরুদ্ধারে কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান’
‘গণতন্ত্র পুনরুদ্ধারে কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান’

গণতন্ত্র পুনরুদ্ধারের ‘শেষলগ্নের নেতৃত্ব দিতে’ শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন