ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এতে রয়েছে মানুষের উত্তম স্বভাব গ্রহণের শিক্ষা। আর মন্দ স্বভাব বর্জনের নির্দেশ। উত্তম স্বভাব মানুষকে সম্মানের আসনে আসীন করে। আর মন্দ স্বভাব মানুষকে অসম্মানিত ও অপমানিত করে। মন্দ স্বভাবের মাঝে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে বিশ্বাসঘাতকতা। এ কারণে বিশ্বাসঘাতকতার শাস্তিও হবে ভয়ংকর। বিশ্বাসঘাতকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এদের লাঞ্ছিত করার জন্য হাশর ময়দানে প্রত্যেকের পেছনে বিশ্বাসঘাতকের ঝান্ডা উড়িয়ে দেয়া হবে। সবাই দেখে বুঝতে পারবে যে, ওরা পৃথিবীতে বিশ্বাসঘাতক ছিল। কোরআনে বিশ্বাসঘাতক নিয়ে আলোচনা: মহান আল্লাহ বলেন,   اِنَّ اللّٰهَ یُدٰفِعُ عَنِ الَّذِیۡنَ اٰمَنُوۡا ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ كُلَّ خَوَّانٍ كَفُوۡرٍ  অর্থ: নিশ্চয় আল্লাহ মুমিনদেরকে রক্ষা করেন এবং কোনো বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞকে পছন্দ করেন না। (সুরা হজ: ২২) মহান আল্লাহ আরেক আয়াতে বলেন,  يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ অর্থ: হে ঈমানদারগণ! তোমরা চুক্তিসমূহ পূর্ণ কর। (সুরা মায়েদা: ০১) হাদিসে বিশ্বাসঘাতক নিয়ে আলোচনা: বিখ্যাত সাহাবি হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, যে আমাদের উপর অস্ত্র তোলে। আর যে আমাদেরকে ধোঁকা দেয়, সেও আমাদের দলভুক্ত নয়। (মুসলিম: ১০১) আরেক বর্ণনায় আছে, একবার নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে এক খাদ্যরাশির কাছে দিয়ে যাওয়ার সময় তাতে নিজ হাত ঢুকালেন। তিনি আঙ্গুলে অনুভব করলেন যে, ভেতরের শস্য ভিজে আছে। তিনি বললেন, ‘ওহে ব্যাপারী! এ কী ব্যাপার?’ ব্যাপারী বলল, ‘হে আল্লাহর রসুল! ওতে বৃষ্টি পড়েছে।’ তিনি বললেন, ‘ভিজেগুলোকে শস্যের উপরে রাখলে না কেন, যাতে লোকে দেখতে পেত? জেনে রেখো! যে আমাদেরকে ধোঁকা দেয়, সে আমাদের দলভুক্ত নয়।’ মহান আল্লাহ হাশর ময়দানে যাদের বিরুদ্ধে ওইদিন অভিযোগ উত্থাপন করবেন তাদের মধ্যে প্রথম হচ্ছে বিশ্বাসঘাতক শ্রেণি। কতই না দুর্ভাগ্য তাদের! বিখ্যাত সাহাবি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণির মানুষের বিরুদ্ধে স্বয়ং মহান আল্লাহ হাশর ময়দানে অভিযোগ উত্থাপন করবেন। ১. ওইসব লোক যারা আল্লাহর সঙ্গে ওয়াদা দিয়ে গাদ্দারি করেছে। ২. যারা স্বাধীন মানুষকে বিক্রি করে মূল্য আত্মসাৎ করেছে। ৩. যারা কোনো ব্যক্তিকে ভাড়ায় খাটিয়ে তার পারিশ্রমিক আদায় করে না। (বুখারি: ২২৭০) মহান আল্লাহ সব অন্যায়কারীর বিরুদ্ধেই দাঁড়াবেন। তারপরও এই তিন শ্রেণির কথা বিশেষভাবে উল্লেখ করায়া বুঝা যাচ্ছে যে, এই তিন শ্রেণির অপরাধ মহান আল্লাহর দৃষ্টিতে খুবই গর্হিত।বিশ্বাসঘাতকরা সবচেয়ে বেশি অপমানিত ও অপদস্ত হবে হাশরের মাঠে। তাদের অপকর্মকে মানব জাতির সামনে তুলে ধরার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে চিহ্নিত পতাকার ব্যবস্থা করা হবে। হজরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ, ইবনে ওমর ও আনাস (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, তারা বলেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,  কিয়ামতের দিনে প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য একটি করে বিশেষ পতাকা নির্দিষ্ট হবে। বলা হবে যে, এটা অমুক ব্যক্তির বিশ্বাসঘাতকতার প্রতীক। (বুখারি: ৩১৮৬, ৩১৮৭; মুসলিম: ১৭৩৬)।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৬ লাশ পোড়ানোর মামলা : ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
৬ লাশ পোড়ানোর মামলা : ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।বুধবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক Read more

হাতিয়ায় নিঝুমদ্বীপে নিরাপদ পানির দাবিতে মানববন্ধন
হাতিয়ায় নিঝুমদ্বীপে নিরাপদ পানির দাবিতে মানববন্ধন

নিরাপদ পানির সংকটে পানিবাহিত রোগ ও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে। তাই সংকট দূরীকরণে নিরাপদ পানির দাবিতে Read more

বাকৃ‌বি হেলথ কেয়ার থে‌কে চি‌কিৎসা নেওয়ার পর শিক্ষার্থীর অবস্থা গুরুতর
বাকৃ‌বি হেলথ কেয়ার থে‌কে চি‌কিৎসা নেওয়ার পর শিক্ষার্থীর অবস্থা গুরুতর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) হেলথ কেয়ার সেন্টার থেকে চিকিৎসা নেওয়ার পর মুমূর্ষু অবস্থায় রয়েছেন কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী Read more

হালদায় পাওয়া গেলো মৃত ডলফিন
হালদায় পাওয়া গেলো মৃত ডলফিন

চট্টগ্রামের হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (২৫ আগস্ট) মদুনাঘাট কাটাখালি শাখা খাল থেকে এই ডলফিনটি Read more

লক্ষ্মীপুরে অস্ত্র ও নগদ টাকাসহ যুবদল নেতা গ্রেপ্তার
লক্ষ্মীপুরে অস্ত্র ও নগদ টাকাসহ যুবদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করেছে Read more

ব্রাজিল দল ঘোষণার আগে আবারও নেইমারকে নিয়ে দুঃসংবাদ
ব্রাজিল দল ঘোষণার আগে আবারও নেইমারকে নিয়ে দুঃসংবাদ

আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছায়ে দু’টি ম্যাচ খেলবে ব্রাজিল। ধারণা করা হচ্ছিল এ ম্যাচগুলোর মাধ্যমে দীর্ঘদিন পর জাতীয় দলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন