নেত্রকোনা সদরের চল্লিশা উত্তর বিলচুলঙ্গি এলাকার আব্দুস সোবহান হত্যা মামলার রায়ে একজনকে মৃত্যুদণ্ড ও অপজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত।  আজ বুধবার(২৩ এপ্রিল) দুপুরে আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- একই এলাকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এমদাদ হোসেন ও যাবজ্জীবন প্রাপ্ত আবুল হাসেম ওরফে মো. আবুনি। আদালত ও মামলার রায় সূত্রে জানা যায় , একটি অটোরিকশা হারানোর ঘটনায় পূর্ব পরিকল্পিতভাবে সোবাহানকে গত ২০১৯ সনের ৬ জুলাই মোবাইল ফোনে ডেকে নেয় তার চাচাতো ভাই রাসেল। এরপর বাড়ি না ফিরলে পরদিন খোঁজাখুঁজি করে একই এলাকার চান মিয়ার পতিত জমির এখানে স্বামীর গামছা পান স্ত্রী শিউলি আক্তার। পরে এলাকাবাসীর সহায়তায় মাটি খুড়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় স্ত্রী শিউলি আক্তার বাদী হয়ে ওই দিনই নেত্রকোনা মডেল থানায় ডেকে নেয়া রাসেল সহ এমদাদ ও অটোরিকশার মালিক আবুল হোসেনের নামে মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে চার্জশিট দাখিল করলে ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। এদিকে এই মামলার অপর আসামি রাসেলের বয়স কম থাকায় তাকে শিশু কিশোর দণ্ডবিধিতে দেয়া হয়। এদিকে আজকে মামলার রায় হওয়ার সাথে সাথে মূল পরিকল্পনাকারী আবুল হাসেমের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এমদাদ আদালত চত্ত্বরেই হাসেমের উপর হামলা করে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াত আমিরের শাশুড়ি মারা গেছেন
জামায়াত আমিরের শাশুড়ি মারা গেছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শাশুড়ি আয়শা আহমাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৬ Read more

পরীক্ষা কেন্দ্রে না গিয়ে প্রেমিকের বাড়িতে অনশন
পরীক্ষা কেন্দ্রে না গিয়ে প্রেমিকের বাড়িতে অনশন

পরীক্ষার আসনে না বসে বিয়ের দাবীতে প্রেমিক আরিফ মৃধার বাড়ীতে অনশনে বসেছেন প্রেমিকা। ২৪ ঘন্টার মধ্যে বিয়ে না করলে আত্মহত্যার Read more

নতুন বছরে ভারত-পাকিস্তান যুদ্ধ লাগতে পারে
নতুন বছরে ভারত-পাকিস্তান যুদ্ধ লাগতে পারে

সন্ত্রাসী তৎপরতা বাড়লে ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও সশস্ত্র সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছে Read more

মিডিয়াকে বিশ্বাস করা বোকামি: সারজিস
মিডিয়াকে বিশ্বাস করা বোকামি: সারজিস

মিডিয়াকে অন্ধভাবে বিশ্বাস করাকে বোকামি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।সোমবার (১৮ আগস্ট) রাতে Read more

গাজার কাছে দুর্ঘটনায় ১২ ইসরায়েলি সেনা আহত
গাজার কাছে দুর্ঘটনায় ১২ ইসরায়েলি সেনা আহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার কাছে গাড়ি দুর্ঘটনায় দখলদার ইসরায়েলের ১২ সেনা আহত হয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন