৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তাদের মধ্যে ৮ জন উপ-রেজিস্ট্রার ও একজন সহকারী রেজিস্ট্রার। ২৫ বছর চাকরি পূর্তিতে ঐচ্ছিক অবসর ধারায় তাদের অবসরে পাঠানো হয়।গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৬৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।আজ বুধবার (২৩ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে ধানমন্ডির নগর কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সিন্ডিকেটের এ সভায় চাকরিকাল ২৫ বছর পূর্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়।  বাধ্যতামূলক অবসর পাঠানো কর্মকর্তারা হলেন- উপ-রেজিস্ট্রার মো. শাহ আলম ঢালী, মো. মোহসীন ইকবাল, প্রেমানন্দ শীল, মোহাম্মদ শামীম আলম মৃধা, জিন্নাত আরা, অমিত কুমার দাম, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মো. মতিউর রহমান মোল্লা এবং সহকারী রেজিস্ট্রার এ কে এম বদরুল আলম।সিন্ডিকেট সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম তালুকদার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রারসহ (অতিরিক্ত দায়িত্ব) সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যত কাজের প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়েও বেশি কাজ করবো: বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী
যত কাজের প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়েও বেশি কাজ করবো: বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

নির্বাচনে যত কাজের প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়েও বেশি কাজ করবো। মাদক চাদাঁবাজি বরদাশত করা হবে না। মাদকের যে অবাধ বিচরণ Read more

‘৫ আগস্টের আগের অবস্থায় আমরা ফিরতে চাই না’
‘৫ আগস্টের আগের অবস্থায় আমরা ফিরতে চাই না’

আমাদের সমস্যা ছিল, সমস্যা আছে কিন্তু আমরা ৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার Read more

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) বিকেলে Read more

গাজীপুরে সাংবাদিক হত্যায় জড়িত স্বামী-স্ত্রীসহ তিনজন গ্রেফতার
গাজীপুরে সাংবাদিক হত্যায় জড়িত স্বামী-স্ত্রীসহ তিনজন গ্রেফতার

গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জড়িত এক নারীসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে Read more

ফটিকছড়িতে বাসচাপায় বাইক আরোহী নিহত
ফটিকছড়িতে বাসচাপায় বাইক আরোহী নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে বাসচাপায় মো. রাজু (২৫) নামের এক মোটরবাইক আরোহী নিহত হয়েছে। রবিবার (২২ জুন) দুপুরে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো কড়ই Read more

নেত্রকোনায় ৮ বছরের ছেলেকে হত্যায় দায়ে পিতার যাবজ্জীবন
নেত্রকোনায় ৮ বছরের ছেলেকে হত্যায় দায়ে পিতার যাবজ্জীবন

নেত্রকোনায় ৮ বছরের নিজ সন্তানকে হত্যার দায়ে মো. এরশাদ মিয়াকে (৩৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন