টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মোশারফ হোসেনটাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) জেলা পুলিশ লাইনসে এই সভা অনুষ্ঠিত হয়।টাঙ্গাইল পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মো. আবিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেলসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তার হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।জানা যায়, মির্জাপুর উপজেলায় মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার রহস্য উদঘাটন, অপরাধ দমন, সাধারণ মানুষের কাছে পুলিশের সেবা পৌঁছে দেওয়া, অপরাধীদের গ্রেপ্তার, মামলা গ্রহণ, রেকর্ড পরিমাণ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, বিচারে সহায়তাসহ গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মোশারফ। এছাড়া মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান।এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, এ পুরস্কার আরো ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে।প্রসঙ্গত, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর মো. মোশারফ হোসেন মির্জাপুর থানার ওসি হিসেবে যোগদান করেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মডেল আঁখির পোশাক নিয়ে ক্ষিপ্ত অভিনেত্রী মুক্তি
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মডেল আঁখির পোশাক নিয়ে ক্ষিপ্ত অভিনেত্রী মুক্তি

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের কয়েক সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। ভাইরাল হওয়া Read more

শাহজালালে আগুন, উদ্ধারে ২ প্লাটুন বিজিবি মোতায়েন
শাহজালালে আগুন, উদ্ধারে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে ৪ প্লাটুন বিজিবি।এছাড়া আগুন নেভাতে কাজ করছে Read more

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ইংল্যান্ডের
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ইংল্যান্ডের

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রাথমিক ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে ফিরেছেন দীর্ঘদিন Read more

মোমের আলোয় ভাসলো শেরপুরের গারো পাহাড়
মোমের আলোয় ভাসলো শেরপুরের গারো পাহাড়

হাতে মোমবাতি, ঠোঁটে প্রার্থনার সুর—এভাবে দুই কিলোমিটারেরও বেশি আঁকাবাঁকা পাহাড়ি পথ পাড়ি দিলেন হাজারো ভক্ত। গন্তব্য ছিল মা মারিয়ার আশীর্বাদপ্রাপ্ত Read more

শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় অভিযান
শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় অভিযান

শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ অক্টোবর) সকালে পদ্মা নদীতে পরিচালিত যৌথ অভিযানে Read more

নেত্রকোনায় পুকুরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
নেত্রকোনায় পুকুরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে মুমিন নামের এক দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০২ জুন) দুপুরে উপজেলার সীমান্তবর্তী লেংঙ্গুড়া ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন