লালমনিরহাট সচেতন নাগরিক বৃন্দের ব্যানারে জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাময়িকভাবে বরখাস্ত নাজির ইয়াসিন আরাফাতকে স্থায়ীভাবে বরখাস্তসহ আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে জলার সচেতন নাগরিকবৃন্দ।জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাময়িকভাবে বরখাস্ত নাজির ইয়াসিন আরাফাতকে ৪৮ ঘন্টার মধ্যে স্থায়ী বরখাস্তের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালমনিরহাট জেলা কমিটির সদস্য সচিব হামিদুর রহমান।বুধবার (২৩ এপ্রিল ) লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মহাসড়কে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্ত নাজিরকে স্থায়ীভাবে বরখাস্ত করা না হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে লং মার্চ টু জজকোর্ট কর্মসূচি ঘোষণা করা হবে।জানা গেছে, সম্প্রতি আরটিভি এনটিভিসহ বিভিন্ন টেলিভিশনে লালমনিরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ইয়াসিন আরাফাতের ঘুষ গ্রহনের ভিডিও প্রকাশিত হয়। সেই অপরাধে অভিযুক্ত নাজির ইয়াসিন আরাফাতকে সাময়িক বরখাস্ত করে আদালত কর্তৃপক্ষ। এরপর নিজের অপরাধকে আড়াল করতে কতিপয় অসাধু ব্যাক্তির যোগসাজশে সাংবাদিকদের চাঁদাবাজ আখ্যা দিয়ে মাইকিং করে প্রকৃত সাংবাদিকদের জঘন্যভাবে অপমান করার অপচেষ্টা চালান। এরপরেই লালমনিরহাটের সাধারণ মানুষ ফু্ঁসে উঠে। ওই অভিযুক্ত নাজিরের স্থায়ী বরখাস্তের দাবি ও তাকে আইনের আওতায় আনার জন্য লালমনিরহাটের সাধারণ মানুষ সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে মানববন্ধন করে প্রতিবাদ জানায়।মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব কামরুজ্জামান সুমন,জাতীয় যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, অ্যাডভোকেট জাকিউল হাসান সিদ্দিক রাসেলসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোরবানীর ঈদকে সামনে রেখে বেড়েছে কামারদের ব্যস্ততা
কোরবানীর ঈদকে সামনে রেখে বেড়েছে কামারদের ব্যস্ততা

চুয়াডাঙ্গার জীবননগরে কোরবানির ঈদকে সামনে রেখে কামার শিল্পীদের ব্যস্ততা বেড়েছে। পশু কোরবানিতে ব্যবহৃত দা, বটি, চাপাতি ও ছুরি তৈরিতে ব্যস্ত Read more

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া
খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। ক্রিকেট ও ফুটবলের শীর্ষ সংগঠন Read more

ফুলবাড়ীতে যানবাহনে আধুনিকতা আসলেও চরাঞ্চলে পণ্য পরিবহনে ভরসা ঘোড়ার গাড়ি
ফুলবাড়ীতে যানবাহনে আধুনিকতা আসলেও চরাঞ্চলে পণ্য পরিবহনে ভরসা ঘোড়ার গাড়ি

আধুনিক ও স্মার্ট যুগে পণ্য পরিবহনে আধুনিকতার ছোয়া আসলেও এখনো ফুলবাড়ীর চরাঞ্চলে পণ্য পরিবহনে ভরসা ঘোড়ার গাড়ি। মধ্যপ্রাচ্য অথবা মরুভূমি অঞ্চলের Read more

গাজীপুরে রাস্তার দাবিতে এলাকাবাসীর মানবন্ধন
গাজীপুরে রাস্তার দাবিতে এলাকাবাসীর মানবন্ধন

গাজীপুর মহানগরীর পূবাইলের ৪১ নং ওয়ার্ড কামারগাও এলাকায় চলাচলের রাস্তা চাওয়াতে এলাকাবাসীর বিরুদ্ধে চাদাবাজি ও মাদক ব্যাবসার অভিযোগ এনে থানায় Read more

হবিগঞ্জে পিতার দায়ের কোপে মেয়ে নিহত
হবিগঞ্জে পিতার দায়ের কোপে মেয়ে নিহত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঘুমন্ত অবস্থায় মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন এক পিতা। সোমবার (২৭ অক্টোবর) উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িশাইল বেগমপুর গ্রামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন