বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রশাসনে বিএনপির লোকজন বসে নেই। প্রশাসনে থাকা আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি।বুধবার (২৩ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র, সংস্কার ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।মির্জা আব্বাস দাবি করেন, সচিবালয়ের ভেতরে চারজন, বাইরে একজনসহ সচিব পদমর্যাদার পাঁচজন এবং উপদেষ্টা পরিষদে থাকা কিছু লোক প্রধান উপদেষ্টাকে সঠিক পথে চলতে দেবে না। তাই প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।তিনি বলেন, আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে। দলটির দ্বারা বিএনপির চাইতে আর কেউ বেশি নির্যাতিত নয়। যদি ফ্যাসিবাবিরোধী ঐক্যে বিভক্তি সৃষ্টি হয়, তাহলে আবারও ভারতীয় আধিপত্যবাদের কবলে পড়বে বাংলাদেশ।মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে বিএনপি, জামায়াত, এনসিপিসহ সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি। বিপরীত শক্তি দ্বিধা-বিভক্ত করার চেষ্টা করছে এবং ইউটিউবাররা দেশের ভেতর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রাখতে চায় বলে বিএনপির এ নেতা তার বক্তব্যে উল্লেখ করেন।মির্জা আব্বাস বলেন, সংস্কার ও নির্বাচন উভয়ই চায় বিএনপি। অপ্রয়োজনীয় যে সংস্কার বিপদ ডেকে আনবে এমন সংস্কার চাই না। নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে, যা কাম্য নয়।কর্মরত কয়েকজন সচিবের নাম প্রকাশ না করে তিনি বলেন, আওয়ামী লীগের দালালদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে।এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আপনার (ড. ইউনূস) আশপাশে আওয়ামী লীগের দোসরদের থেকে সতর্ক থাকুন। তারা আপনাকে লাইনচ্যুত করে ফেলতে পারে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের দিনে আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনা, দাখিল পরীক্ষার্থী জিহাদের মৃত্যু
ঈদের দিনে আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনা, দাখিল পরীক্ষার্থী জিহাদের মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় পবিত্র ঈদুল ফিতরের দিনে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জিহাদ শেখ (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার Read more

বাঘার সাবেক মেয়র আক্কাস আলী ঢাকায় গ্রেফতার
বাঘার সাবেক মেয়র আক্কাস আলী ঢাকায় গ্রেফতার

রাজশাহী জেলার বাঘা পৌরসভার সাবেক মেয়র মো. আক্কাস আলীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে গোপন Read more

‘মৌলিক সংস্কার ছাড়া ভোট হলে যারা ক্ষমতায় যাবে তারাও দানবে পরিণত হবে’
‘মৌলিক সংস্কার ছাড়া ভোট হলে যারা ক্ষমতায় যাবে তারাও দানবে পরিণত হবে’

জুলাই প্রক্লেমেশন এবং জাতীয় সনদ এক নয় উল্লেখ করে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, কাজ চলছে Read more

কিশোরগঞ্জে যুবদলের দু’পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় ২ নেতা বহিষ্কার
কিশোরগঞ্জে যুবদলের দু’পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় ২ নেতা বহিষ্কার

কিশোরগঞ্জে মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে ইমরানুল হক হিমেল নামের এক যুবক নিহতের ঘটনায় যুবদলের দুই Read more

দেওয়ানগঞ্জে ৫ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
দেওয়ানগঞ্জে ৫ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ছাড়পত্রবিহীন ও অবৈধভাবে পরিচালিত পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ইটভাটার মালিকদের কাছ থেকে মোট ১৫ Read more

এখনও নিয়ন্ত্রণে আসেনি প্রথম আলো কার্যালয়ের আগুন
এখনও নিয়ন্ত্রণে আসেনি প্রথম আলো কার্যালয়ের আগুন

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর প্রধান কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন