বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট চলাকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর মো. ইকরাম চৌধুরী মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। জানা গেছে, আজ বুধবার (২৩ এপ্রিল) সিলেট টেস্টের চতুর্থ দিন সকালে স্টেডিয়ামে দায়িত্ব পালন করা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মো. ইকরাম চৌধুরী। এরপর পাশ্ববর্তী আল-হারামাইন হাসপাতালে নেওয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার নিকটজনদের ভাষ্যমতে, হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন।  জানা যায়, ২০০৯ সালে থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সঙ্গে যুক্ত ছিলেন ইকরাম। ২০১৪ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিকিউরিটি লিয়াজো অফিসার হিসেবে কাজ করেছেন। ইকরাম চৌধুরীর মৃত্যুতে সিলেট ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই শোক জানাচ্ছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবির তরফে কোনো শোক বার্তা পাওয়া যায়নি। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোর জেনারেল হাসপাতাল থেকে ভুয়া ডাক্তার আটক
যশোর জেনারেল হাসপাতাল থেকে ভুয়া ডাক্তার আটক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে সাব্বির রহমান ওরফে জাকির নামে এক ভুয়া ডাক্তার ধরা পড়েছে। সোমবার (০৭ জুলাই) দুপুর সাড়ে Read more

ঘরের জানালা ভেঙেও বাঁচানো গেল না বাক-প্রতিবন্ধী কিশোরীকে
ঘরের জানালা ভেঙেও বাঁচানো গেল না বাক-প্রতিবন্ধী কিশোরীকে

বোরো মৌসুমে ধান কাটা, মাড়াইসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন গ্রামের মানুষ। বাড়িতে ও মাঠে ধান কাটা, ধান ও Read more

মাগুরায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের
মাগুরায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের

মাগুরা শহরে সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের ধাক্কায় ফজলুর রহমান (৭৫) নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) Read more

চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়
চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ২৬ পদের মধ্যে ২৪টিতেই জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর Read more

সাকিবের রেকর্ড স্পর্শ করলেন নবি
সাকিবের রেকর্ড স্পর্শ করলেন নবি

সংযুক্ত আরব আমিরাতে চলছে ত্রিদেশীয় সিরিজ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে আফগানিস্তান। তাতে ফাইনালের পথে এগিয়ে গেল তারা। Read more

রমেকে রোগীর শরীরে টিটেনাস শনাক্ত, আইসিইউ সেবা বন্ধ
রমেকে রোগীর শরীরে টিটেনাস শনাক্ত, আইসিইউ সেবা বন্ধ

রংপুর মেডিকেলের আইসিইউতে থাকা এক রোগীর শরীরে টিটেনাস (ধনুষ্টংকার) শনাক্ত হওয়ায় আইসিইউ সেবা বন্ধ ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।সোমবার (২৩ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন