পঞ্চগড়ের দেবীগঞ্জে এক কলেজছাত্রীকে ফাঁদে ফেলে ধর্ষণ, ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে সহপাঠি এক ছাত্রের বিরুদ্ধে। বিষয়টি সম্প্রতি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার সম্মান ও নিরাপত্তার কথা বিবেচনায় কিছুদিন অপেক্ষার পর অবশেষে মঙ্গলবার (২২ এপ্রিল) দেবীগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। একই দিনে এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। মামলায় রকিউজ্জামান রকি ছাড়াও তার বন্ধু মামুনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে অভিযান চালিয়ে প্রধান আসামীকে গ্রেফতার করে পুলিশ।এজাহারে তিনি উল্লেখ করেন, তার মেয়ে দেবীগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের নিয়মিত ছাত্রী। একই শ্রেণির ছাত্র রকিউজ্জামান ওরফে রকি বন্ধুত্ব গড়ে তুলে পরে ফেসবুকে প্রেমের প্রস্তাব দিতে থাকে। মেয়েটি সাড়া না দিলে রকি প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে এবং ২৩ অক্টোবর সকালে ‘কম্পিউটার শেখানোর’ কথা বলে কৌশলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোতলায় একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ সময় তার বন্ধু মামুন গোপনে ভিডিও ধারণ করে।পরে ওই ভিডিও দেখিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করা হয়। অভিযুক্ত রকি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগী ছাত্রীর কাছ থেকে বিভিন্ন সময়ে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা আদায় করে। পরে সে মেয়েটির নামে একটি ফেইক ফেসবুক আইডি খুলে সেখানে নগ্ন ছবি আপলোড করতে থাকে।সবশেষ ১০ এপ্রিল রকি আবারও কলেজছাত্রীকে শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় ২ লাখ টাকা দাবি করে, না দিলে ভিডিও ভাইরাল করার হুমকি দেয়। এরপর ভুক্তভোগী কান্নাকাটি করলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।পরিবারের সদস্যরা পরে শালডাঙ্গা ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলামের নিকট অভিযোগ দেন। চেয়ারম্যান বিষয়টি জানার পর তৎক্ষনাৎ রকির বাবাকে বিষয়টি জানায় এবং ছেলেকে সংশোধন করার জন্য সতর্ক করেন। এতে ক্ষিপ্ত হয়ে রকি পুনরায় ফেসবুকে ছবি-ভিডিও পোস্ট করা শুরু করলে ভুক্তভোগী মেয়ের বাবা থানায় মামলা দায়ের করেন।সম্প্রতি দেবীগঞ্জ থানায় কিশোর-কিশোরী ও নারীদের প্রতি সহিংসতা রোধে এক কর্মশালা অনুষ্ঠিত ও ৯৯৯ হাউজের উদ্বোধন হয়। পুলিশের ভাষ্যমতে, কর্মশালার উদ্দেশ্য বাস্তবে রূপ নেয়ার প্রথম সফল উদাহরণ এই মামলাটি। দেবীগঞ্জ থানার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ইতোমধ্যে কয়েকজন স্কুল ও কলেজপড়ুয়া ছাত্রী ইভটিজিং ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ করেছেন।বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আসামীর রিমান্ড আবেদন করা হবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা অভিমুখে এখন ৯টি নৌযান একসঙ্গে এগিয়ে যাচ্ছে: শহিদুল আলম
গাজা অভিমুখে এখন ৯টি নৌযান একসঙ্গে এগিয়ে যাচ্ছে: শহিদুল আলম

গাজা অভিমুখে থাকা কনশানস নৌযানে রয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। তিনি জানান, সামনে থাকা অন্য ৮টি নৌযানকে Read more

যশোরে মুক্তিপণ না পেয়ে প্রেমিকাকে ধর্ষণ!
যশোরে মুক্তিপণ না পেয়ে প্রেমিকাকে ধর্ষণ!

প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এক কিশোরীকে অপহরণ, মুক্তিপণ দাবি এবং ধর্ষণের পর হত্যাচেষ্টার অভিযোগে প্রেমিকের বিরুদ্ধে মামলা হয়েছে। যশোর সদর Read more

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর, বাড়ছে বোনাস
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর, বাড়ছে বোনাস

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ৫০ শতাংশ বোনাস (উৎসব ভাতা) বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে আগামী ঈদুল আজহায় Read more

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম হোসেন (৩৫) নামে এক ইলেকট্রিশিয়ান এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা ডোয়াইল ইউনিয়নের Read more

সিরাজগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম ৫ গুণ বৃদ্ধি!
সিরাজগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম ৫ গুণ বৃদ্ধি!

সিরাজগঞ্জের কাজীপুরের বাজারগুলোতে চড়া কাঁচা মরিচের দাম। কয়েকদিন আগেও যেটি ছিল ৪৫ থেকে ৫০ টাকা কেজি, এখন সেটিই মানভেদে বিক্রি Read more

ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ
ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ

ফিলিস্তিনের গাজা ও রাফায় নির্বিচারে নিরীহ মুসলিদের উপর হামলা চালাচ্ছে দখলদার ইজরাইলী বাহিনী। তাদের এই হামলা থেকে বাঁচতে পারছে না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন