গাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার শফিপুর বাজারে মুসলিম সুইট মিষ্টান্ন ভান্ডারের সামনে দু’জনকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয় স্থানীয় জনতা। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই জনকে গ্রেপ্তার করে।কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান রাসেল জানান, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা পলাতক আসামিরা সফিপুর বাজারে অবস্থান করছিলেন। রাত দশটার দিকে তারা প্রকাশ্যে আসলে এলাকাবাসী তাদের ধরে গণধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে।আটককৃতরা হলেন- কালিয়াকৈর পৌরসভার পূর্ব চান্দরা এলাকার আজাহার ইসলামের ছেলে জহিরুল ইসলাম জনি (২৬) ও পৌরসভার হরিণহাটি এলাকার সিকান্দার মিয়ার ছেলে জসীম উদ্দীন (৩০)।পুলিশ জানায়, জহিরুল ইসলাম জনি ও জসীম উদ্দীন ২০২৪ সালের ৫ আগস্ট কালিয়াকৈরে ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র ও সাধারণ জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন, একাধিক স্থানে অবস্থান পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিলেন।কালিয়াকৈর থানার উপপরিদর্শক এসআই আতিকুর রহমান রাসেল জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে বুধবার তাদের আদালতে প্রেরণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দূর্গম নয় মাইল এলাকায় চিকিৎসা সেবা দিয়েছে দীঘিনালা জোন
দূর্গম নয় মাইল এলাকায় চিকিৎসা সেবা দিয়েছে দীঘিনালা জোন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করনের লক্ষ্যে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা সেনা Read more

শ্রমিকলীগ নেতা থেকে জামায়াতের প্রচার সম্পাদক
শ্রমিকলীগ নেতা থেকে জামায়াতের প্রচার সম্পাদক

চব্বিশের ৫ আগষ্টের আগেও তিনি ছিলেন শ্রমিকলীগ নেতা। ঐসময় আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও সক্রিয় ছিলেন তিনি। ঘনিষ্ঠতা ছিল সাবেক Read more

রামগতিতে শিশু ধর্ষণ চেষ্টায় মুয়াজ্জিন গ্রেফতার
রামগতিতে শিশু ধর্ষণ চেষ্টায় মুয়াজ্জিন গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগতিতে সাত বছর বয়সের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উঠেছে স্থানীয় একটি জামে মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে।বুধবার (২৩ এপ্রিল) বিকেলে Read more

মিরপুরে কেমিকেল গোডাউনে আগুন, নিহত বেড়ে ১৬
মিরপুরে কেমিকেল গোডাউনে আগুন, নিহত বেড়ে ১৬

রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিকেল গোডাউনে লাগা ভয়াবহ আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে । মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার Read more

বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে: আমীর খসরু
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ১ হাজারটা সংস্কার করেও কোনো লাভ হবে না, যদি বাংলাদেশের রাজনৈতিক Read more

রাতে ঘুম না এলে মহানবী (সা.) যে দোয়া পড়তেন
রাতে ঘুম না এলে মহানবী (সা.) যে দোয়া পড়তেন

ব্যস্তময় জীবনে অনেকেরই রাতে সঠিক সময়ে ঘুম না আসার সমস্যা রয়েছে। বিছানায় এপাশ-ওপাশ করছেন আর চোখের পাতা এক হচ্ছে না। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন