খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মাছুদের পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ ব্লকেড করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একদল শিক্ষার্থী।আজ মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। শিক্ষার্থীরা ‘ব্লকেড, শাহবাগ ব্লকেড, আমার ভাই অনশনে, ইন্টেরিম কী করে, শিক্ষা- সন্ত্রাস একসঙ্গে চলে না’ ইত্যাদি স্লোগান দেন। এ দিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ১০-১২ নেতা। গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব মহির আলম, কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী, ছাত্রসংসদ নেতা রেজেয়ান আহমেদ রিফাত, রিমন চৌধুরী প্রমুখ অনশনে বসেছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তফসিলের আগে সরকারের ৩১ শীর্ষ কর্মকর্তার সঙ্গে বসছে ইসি
তফসিলের আগে সরকারের ৩১ শীর্ষ কর্মকর্তার সঙ্গে বসছে ইসি

অন্তর্বর্তী সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে ডিসেম্বরে। এর আগেই নির্বাচনটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষভাবে Read more

ঈদুল আজহার তারিখ ঘোষণা বিশ্বের বৃহৎ মুসলিম দেশের
ঈদুল আজহার তারিখ ঘোষণা বিশ্বের বৃহৎ মুসলিম দেশের

বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেশটি জানায়, তাদের আকাশে জিলহজ মাসের Read more

নেত্রকোনার মদনে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২
নেত্রকোনার মদনে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

নেত্রকোনার মদনে জমিসংক্রান্ত পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা Read more

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জানা যায়, তারা পুকুর ঘাটে শামুক Read more

ঢাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের সমবেদনা
ঢাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের সমবেদনা

রাজধানীর উত্তরায় সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত এবং Read more

এবার বন্দরে ভারতীয় জাহাজ নিষিদ্ধ করল পাকিস্তান
এবার বন্দরে ভারতীয় জাহাজ নিষিদ্ধ করল পাকিস্তান

জম্মু-কাশ্মীরের পহেলগামে হামলার পরিপ্রেক্ষিতে পাল্টাপাল্টি কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া শুরু করেছে ভারত ও পাকিস্তান। এরই ধারাবাহিকতায় শনিবার (০৩ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন