অন্তর্বর্তী সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে ডিসেম্বরে। এর আগেই নির্বাচনটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে বৈঠকটি। বৈঠকে অংশগ্রহণের জন্য অন্তত ৩১ জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে চিঠি পাঠিয়েছে ইসি।চিঠিতে জানানো হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে এই মতবিনিময় ও প্রস্তুতি সভা আগামী ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এই সভার উদ্দেশ্য।সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। অন্য নির্বাচন কমিশনাররাও এতে উপস্থিত থাকবেন।আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন—মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং পররাষ্ট্র সচিব।বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব, অর্থ বিভাগ, আইন ও বিচার বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বিদ্যুৎ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবদের আমন্ত্রণ জানানো হয়েছে।এছাড়াও বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবদেরও সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি জাতীয় সংসদ সচিবালয়ের সচিবও এই বৈঠকে উপস্থিত থাকবেন।সেইসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর ও সংস্থার প্রধানকেও সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এদের মধ্যে রয়েছেন বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, ডাক অধিদপ্তর ও চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক; বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস)।পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ করা হয়েছে যেন তিনি ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর নির্বাহী পরিচালক বা উপযুক্ত কোনো কর্মকর্তাকে সভায় পাঠান।এর আগে, গত ২০ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভা করেছিল ইসি, যেন আগামী নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করা যায়।এছাড়া, চলতি বছরের সেপ্টেম্বরের শেষদিকে কমিশন নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে। এর অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং একই দিন শিক্ষকদের সঙ্গেও আলোচনা করে ইসি।গত ৬ অক্টোবর বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে দুটি পৃথক সংলাপ আয়োজন করে নির্বাচন কমিশন।জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলসহ অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গেও আরও সংলাপ আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে ইসি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সি ইউনিটে গুচ্ছের নোবিপ্রবি কেন্দ্রে উপস্থিতি ৮০ শতাংশ
সি ইউনিটে গুচ্ছের নোবিপ্রবি  কেন্দ্রে উপস্থিতি ৮০ শতাংশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। Read more

তেঁতুলিয়ায় পরিত্যক্ত ভবনের টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার
তেঁতুলিয়ায় পরিত্যক্ত ভবনের টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পরিত্যক্ত ইউনিয়ন পরিষদ ভবনের টয়লেট থেকে আল হাবিব (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ Read more

বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক দল Read more

বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে: মাহবুবের রহমান শামীম
বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে: মাহবুবের রহমান শামীম

বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বর্তমানে নির্বাচন, দেশ ও গণতন্ত্র নিয়ে একটি গভীর ষড়যন্ত্র চলছে। তবে এই ষড়যন্ত্র Read more

গাজীপুরে মায়ের উপর নির্যাতন, ছেলেকে মাটিতে পুঁতে দিল ক্ষুব্ধ জনতা
গাজীপুরে মায়ের উপর নির্যাতন, ছেলেকে মাটিতে পুঁতে দিল ক্ষুব্ধ জনতা

গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাগাতার নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক অসহায় মা প্রতিবেশীদের কাছে বিচার চান। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ওই যুবককে Read more

দেশের রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন