দেশের বাজারে সোনা ও রুপার দাম বেড়ে নতুন রেকর্ড করেছে। এবার প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম বেড়েছে ৫ হাজার ৩৪৩ টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে এক লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকায়। আগামীকাল বুধবার থেকে সারা দেশে সোনা ও রুপার নতুন দর কার্যকর হবে।মঙ্গলবার (২২ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনা ও রুপার এ দাম বৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৬৯ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৪৫ হাজার ৫৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ২০ হাজার ৫১২ টাকা নির্ধারণ করা হয়েছে।এবার সোনার সঙ্গে রুপার দামও বেড়েছে। ক্যাটাগরি অনুযায়ী দাম বেড়ে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৮৪৬ টাকা।২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৭১৮ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৩৩৩ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রেনের সামনে জীবনের ঝুঁকি, চকরিয়ায় অবৈধভাবে রেললাইন পারাপার
ট্রেনের সামনে জীবনের ঝুঁকি, চকরিয়ায় অবৈধভাবে রেললাইন পারাপার

কক্সবাজারের চকরিয়া রেল স্টেশনের সামনে পথচারীরা অবৈধ ভাবে রেললাইন পারাপার করছে। ট্রেন আসছে দেখেও ঝুঁকি নিয়ে রাস্তার পারাপার করছে তারা।বৃহস্পতিবার Read more

এবার চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের
এবার চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

এবার চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট দিতে Read more

ফেনীতে মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর, বাঁধের চারটি স্থানে ভাঙন
ফেনীতে মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর, বাঁধের চারটি স্থানে ভাঙন

ফেনীতে টানা বৃষ্টিপাতের ফলে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে Read more

ইসরায়েলে কেন অনেক ভারতীয়, কী করেন তারা
ইসরায়েলে কেন অনেক ভারতীয়, কী করেন তারা

ভারতের সরকারি তথ্য অনুযায়ী, দেশটির প্রায় ২০০০০ হাজার কর্মী ইসরায়েলে আছেন।বেসরকারি হিসাবে এই সংখ্যা আরও অনেক বেশি হবে।

জিম্মিদের ফেরাতে ইসরায়েলে মন্ত্রী-এমপিদের বাড়ির সামনে বিক্ষোভ
জিম্মিদের ফেরাতে ইসরায়েলে মন্ত্রী-এমপিদের বাড়ির সামনে বিক্ষোভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে কয়েকজন মন্ত্রী ও এমপির বাড়ির সামনে বিক্ষোভ Read more

কুষ্টিয়ায় যুবককে গুলি করে হত্যা, অস্ত্র ও গুলি জব্দ
কুষ্টিয়ায় যুবককে গুলি করে হত্যা, অস্ত্র ও গুলি জব্দ

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মধুপুরে টুটুল হোসেন (৪০) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত টুটুল হোসেন (৪০) ওই গ্রামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন