চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বাংলাদেশের অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো গাড়ি যাতায়াত করে কক্সবাজার, বান্দরবান, টেকনাফসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে। অথচ এই সড়কের সাতকানিয়া অংশে প্রতিনিয়ত চোখে পড়ে এক ভয়াবহ চিত্র—সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে হাজারো তিন চাকার সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত টমটম ও নসিমন-করিমন।২০১৫ সালে সরকার একটি প্রজ্ঞাপন জারি করে দেশের ২২টি জাতীয় মহাসড়কে অটোরিকশা, টমটম, নসিমন, করিমনসহ সকল ধরনের তিন চাকার যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করে। এরপর বিভিন্ন সময় হাইকোর্টের নির্দেশনা, হাইওয়ে পুলিশের অভিযানের ঘোষণা, এমনকি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ বিজ্ঞপ্তিও জারি হয়। কিন্তু সাতকানিয়ার বাস্তবতায় দেখা যায়, এসব কিছুকেই বুড়ো আঙুল দেখিয়ে চলছে অবৈধ যান চলাচল—প্রকাশ্য দিবালোকে।চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে মহাসড়কের পাশে দাঁড়ালেই চোখে পড়ে সারি সারি সিএনজি অটোরিকশা ও টমটম। তারা যাত্রী তুলছে, নামাচ্ছে, আবার কখনোবা রাস্তার মাঝেই থেমে যাচ্ছে। ফলে নিয়মিত সৃষ্টি হচ্ছে যানজট। বড় গাড়িগুলো (যেমন বাস, ট্রাক, কাভার্ডভ্যান) বাধ্য হয়ে হঠাৎ ব্রেক কষছে, আর এতে করে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, এই যানবাহনগুলোর চালকদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক, তাদের নেই বৈধ লাইসেন্স, এমনকি যানবাহনগুলোর অনেকগুলোরই রেজিস্ট্রেশন নেই। তারপরও এরা দিব্যি মহাসড়কে ঘুরে বেড়াচ্ছে। শুধু কেরানীহাট বাজারেই প্রতিদিন প্রায় ৪৫০টি টমটম ও সিএনজি অটোরিকশা মহাসড়কে উঠছে, এমন তথ্য পাওয়া গেছে স্থানীয় এক যানবাহন শ্রমিক ইউনিয়নের অন্দর থেকে। সাধারণত দুর্ঘটনাগুলোর মধ্যে সিএনজির সঙ্গে বাস বা ট্রাকের সংঘর্ষ, রাস্তার মাঝে থেমে থাকা টমটমে পেছন থেকে গাড়ি ধাক্কা লাগা, কিংবা অদক্ষ চালকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছ বা রাস্তার পাশে ছিটকে পড়া অন্যতম। অনেকে মনে করেন, এইসব যানবাহন হঠাৎ করে পুরোপুরি বন্ধ করা বাস্তবসম্মত নয়। কারণ, গ্রামের সাধারণ মানুষ স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য সিএনজি বা ব্যাটারিচালিত রিকশাকে সহজলভ্য ও সাশ্রয়ী মনে করেন। বিশেষ করে স্কুলপড়ুয়া শিক্ষার্থী, বাজারগামী নারীরা এবং বয়স্ক ব্যক্তিরা এই যানগুলোতে নির্ভরশীল। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, বিকল্প রুট নির্মাণ, স্থানীয় সড়ক উন্নয়ন, এবং মহাসড়ক থেকে তিন চাকার যানবাহন পুরোপুরি সরিয়ে দেওয়ার জন্য নির্দিষ্ট স্টপেজ ও রুট নির্ধারণ করে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক শুধু একটি রোড নয়, এটি অর্থনৈতিক, পর্যটন ও আঞ্চলিক সংযোগের প্রধান মাধ্যম। এই মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সাতকানিয়ার মতো অংশে অবৈধ যান চলাচল বন্ধে বাস্তবসম্মত, কঠোর এবং টেকসই পদক্ষেপ নেওয়া জরুরি। প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, স্থানীয় জনপ্রতিনিধি এবং সড়ক ব্যবহারকারী সবাইকে একসঙ্গে এগিয়ে না আসলে—এই সমস্যার সমাধান সম্ভব নয়।স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমার ছোট ভাই সিএনজিতে যাচ্ছিল, ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায়। মহাসড়কে এইসব যান না থাকলে হয়তো সে আজ বেঁচে থাকত।”দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, “আমরা অবৈধ তিন চাকার যানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছি। বিভিন্ন সময় এসব যান আটক করে মামলা দেওয়া হচ্ছে।”তবে স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিটি স্ট্যান্ডে রয়েছে চাঁদাবাজ সিন্ডিকেট, যারা সিএনজি ও টমটম থেকে দৈনিক ভিত্তিতে টাকা তুলে দেয় কিছু প্রভাবশালী মহলের হাতে। এ কারণে প্রশাসনের অভিযানও টেকসই হয় না। সাতকানিয়া উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা মাঝেমধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করি, কিন্তু এককভাবে এর সমাধান সম্ভব না। এর জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজবাড়ীতে উপজেলার সাবেক চেয়ারম্যান ও আ. লীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীতে উপজেলার সাবেক চেয়ারম্যান ও আ. লীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৩ Read more

পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে: জয়া
পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে: জয়া

গাজায় ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে গোটা মুসলিম বিশ্ব। এ ন্যাক্কারজনক আক্রমণে সারাবিশ্ব নিন্দা জানালেও যেন কোনো লজ্জা পাচ্ছে না Read more

টিভিতে আজকের খেলা 
টিভিতে আজকের খেলা 

Source: রাইজিং বিডি

বুয়েটের সনি হত্যা মামলার আসামি টগর গ্রেপ্তার
বুয়েটের সনি হত্যা মামলার আসামি টগর গ্রেপ্তার

বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দীন টগরকে (৫০) আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) Read more

হরিণাকুন্ডুতে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন
হরিণাকুন্ডুতে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভালকী গ্রামে পরকীয়ার জেরে চাঞ্চল্যকর জসিম হত্যা মামলায় স্ত্রী রিতা খাতুন ও তার প্রেমিক আব্দুল মালেককে যাবজ্জীবন Read more

জীবননগরে সেনাবাহিনীসহ এসিল্যান্ডের ট্রেড লাইসেন্স যাচাই অভিযান
জীবননগরে সেনাবাহিনীসহ এসিল্যান্ডের ট্রেড লাইসেন্স যাচাই অভিযান

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে ট্রেড লাইসেন্স, ডিসিআর এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেছেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন