সিলেটের ফেঞ্চুগঞ্জে চলন্ত নৌকায় বজ্রপাতে জিলাল মিয়া (৪৫) নামে এক মাঝির মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, নিহত জিলাল মিয়া উপজেলার বাঘমারা গ্রামের মাছিম মিয়ার ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উজান গঙ্গাপুর খেয়াঘাট থেকে যাত্রী নিয়ে ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজার খেয়াঘাটে আসছিলেন জিলাল। নৌকা চলন্ত অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলে প্রাণ হারান মাঝি। এ সময় স্থানীয়রা জিলালকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৌকায় থাকা চারজন যাত্রী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩০ আগস্ট ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
৩০ আগস্ট ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় আসছেন ৩০ আগস্ট। ৩১ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী Read more

প্রথমবারের মতো এশিয়ান গেমসে বাংলাদেশের সার্ফিং দল
প্রথমবারের মতো এশিয়ান গেমসে বাংলাদেশের সার্ফিং দল

প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণের সুযোগ পেয়েছে বাংলাদেশ সার্ফিং দল। ২০২৬ সালের ২০তম এশিয়ান গেমস জাপানের নায়োগা শহরে অনুষ্ঠিত হবে Read more

বাংলাদেশের ইলিশ চেয়ে ভারতের চিঠি
বাংলাদেশের ইলিশ চেয়ে ভারতের চিঠি

আসন্ন পুজোর আগে বাংলাদেশের রূপালি ইলিশ চেয়ে অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ী সংগঠন।মঙ্গলবার(২৯ জুলাই) কলকাতার 'ফিস ইমপোর্টারস অ্যাসোসিয়েশন' Read more

ইরান যুদ্ধে ‘অর্ধেকেরও বেশি’ লক্ষ্য অর্জিত হয়েছে: নেতানিয়াহু
ইরান যুদ্ধে ‘অর্ধেকেরও বেশি’ লক্ষ্য অর্জিত হয়েছে: নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অর্ধেকেরও বেশি লক্ষ্য অর্জন হয়েছে বলে দাবি করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।সোমবার (৩০ মার্চ) এমন দাবি করেন Read more

বিদেশে পাচারকৃত অর্থে গড়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান
বিদেশে পাচারকৃত অর্থে গড়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান

বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন