ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় এক ডাচ ক্রু নিহত হয়েছে। গত সপ্তাহে এডেন উপসাগরে ডাচ পণ্যবাহী জাহাজে আক্রমণ করেছিল সশস্ত্র গোষ্ঠীটি। তখন সেই ক্রু আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে জাহাজটির আমস্টারডামভিত্তিক অপারেটর স্প্লিথফ।মঙ্গলবার (০৭ অক্টোবর) দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটি নিহত ক্রুর সম্পর্কে আরও বিস্তারিত প্রকাশ করেনি। তবে একজন মুখপাত্র ডাচ সাংবাদিকদের জানিয়েছেন তিনি ফিলিপিনো ছিলেন।মিনার্ভাগ্রাচট নামে জাহাজটি এডেন উপসাগরে আন্তর্জাতিক জলসীমায় ছিল। হঠাৎ একটি বিস্ফোরক ডিভাইসের আঘাতে জাহাজটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। জাহাজে আগুন ধরে যায় এবং কিছু অংশ ভেঙে পড়ে। বড় বিপদের আগমুহূর্তে ১৯ জন ক্রুকে উদ্ধার করতে একটি হেলিকপ্টার এগিয়ে আসে। ক্রুরা রাশিয়ান, ইউক্রেনীয়, ফিলিপিনো ও শ্রীলঙ্কান।হুতিদের স্লোগান ‘আমেরিকার মৃত্যু, ইসরায়েলের মৃত্যু এবং ইহুদিদের ওপর অভিশাপ’। তারা ২০২৩ সালের নভেম্বরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত জাহাজে আক্রমণ শুরু করে। ওই বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রতিবাদে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল। তখন থেকে লোহিত সাগরসহ ইয়েমেন ঘেঁষে চলাচলকারী জাহাজে হামলা হয়ে আসছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠকে তারেক রহমান
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠকে তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠকে অংশ নিতে গুলশানে দলের চেয়ারপারসনের Read more

বিজয়নগরে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
বিজয়নগরে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শ্বশুরবাড়ি এলাকা থেকে ভাড়াটে বাসা থেকে এক যুবকের ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে বিজয়নগর থানার পুলিশ।মঙ্গলবার (২৪ জুন) Read more

কালীগঞ্জে সংঘর্ষে নিহত দুই কর্মী, এনিয়ে জামায়াত-বিএনপি ঠেলাঠেলী
কালীগঞ্জে সংঘর্ষে নিহত দুই কর্মী, এনিয়ে জামায়াত-বিএনপি ঠেলাঠেলী

সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত হয় দুই ভাই। নিহতরা জামায়াত নাকি বিএনপি কর্মী, তা নিয়ে চলছে Read more

পূর্ব তেহরানে হামলা চালাল ইসরায়েল
পূর্ব তেহরানে হামলা চালাল ইসরায়েল

বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়ার কিছু সময়ে পরেই রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। তেহরানের এই অঞ্চলটি Read more

ইসরায়েল গাজার চুক্তি মানবে, এটা বিশ্বাস করি না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইসরায়েল গাজার চুক্তি মানবে, এটা বিশ্বাস করি না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার এক দিন পরও দখলদার ইসরাইল এই চুক্তির শর্ত পালন করবে বলে কোনো আস্থা নেই আমাদের বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন