রুপালি পর্দা কাঁপানো এখন সিনেমা জগত থেকে অনেকটাই দূরে সত্তর দশকের সেরা অভিনেত্রী  ববিতা। অনেকে ভাবেন সোশ্যাল মিডিয়ায় তিনি নিয়মিতই অ্যাকটিভ থাকেন কিন্তু বিষয়টি সত্য নয়। কারণ তার নিজের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই।চিত্রনায়িকা ববিতার নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে নিয়মিত ছবি এবং ভিডিও আপলোড করা হয়। তার ভক্ত দর্শকরা মনে করেন এটি প্রিয় নায়িকার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম।সম্প্রতি সেই ফেইক আইডি থেকে ববিতার অসুস্থতার ছবি পোস্ট করা হয়। এতে ববিতাও বিভ্রান্তিতে পড়ে যান। তার অনুরাগীরাও এই খবরে চিন্তিত হয়ে পড়েন।তবে ববিতা জানিয়েছেন, তার নিজস্ব কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। তার ছবি ব্যবহার করে কে বা কারা এটি পরিচালনা করছেন তিনি তা জানেন না। তিনি আরও জানান, তার শরীর ঠিক আছে। অসুস্থতার ছড়ানো খবরটি সত্য নয়। ১৯৬৮ সালে ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে নিয়মিতই অভিনয় করেছেন। ক্যারিয়ারে প্রায় তিনশ সিনেমায় অভিনয় করা এ কিংবদন্তি অভিনেত্রী পেয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশি বিদেশি অসংখ্য পুরস্কার।  এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন প্রজন্মের সঙ্গে আপনারা প্রতারণা করছেন: ব্যারিস্টার সুমন
নতুন প্রজন্মের সঙ্গে আপনারা প্রতারণা করছেন: ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনকে জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক মুগদা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার Read more

বাকৃবিতে ফিলিস্তিন গণহত্যার প্রতিবাদে প্রতীকী অভিনয়
বাকৃবিতে ফিলিস্তিন গণহত্যার প্রতিবাদে প্রতীকী অভিনয়

গাজায় ইসরায়েলের হাতে নিরীহ ফিলিস্তিনিদের ওপর চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে প্রতীকী গণহত্যার চিত্রায়ণের মাধ্যমে অভিনয় করে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ কৃষি Read more

ভারতের জন্য আকাশসীমা নিষিদ্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান
ভারতের জন্য আকাশসীমা নিষিদ্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

ভারতীয় সব ধরনের বিমান ও সামরিক উড়োজাহাজের জন্য পাকিস্তান তার আকাশসীমা ব্যবহার নিষিদ্ধের মেয়াদ আবারও এক মাস বাড়িয়েছে। শুক্রবার পাকিস্তান Read more

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে পাঁচজনের Read more

দোকান মালিক গ্রামে নেই, সুযোগে যুবদল নেতার দখলচেষ্টা!
দোকান মালিক গ্রামে নেই, সুযোগে যুবদল নেতার দখলচেষ্টা!

নাটোরের সিংড়ায় জোরপূর্বক এক ব্যবসায়ীর দোকানঘর দখলের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। রবিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি Read more

ইরানের সঙ্গে ‘দীর্ঘমেয়াদি সমঝোতার’ চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ভ্যান্স
ইরানের সঙ্গে ‘দীর্ঘমেয়াদি সমঝোতার’ চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ভ্যান্স

মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইন্স প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালানোর মাধ্যমে দেশটির পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দেয়া হয়েছে। তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন