কুমিল্লা সীমান্তে পিকআপ ভ্যান থেকে ১শ’ কেজি গাঁজা উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি-১০। সোমবার (২১ এপ্রিল) জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপি’র টহল দল রাজেশপুর ডিসি বাড়ির মোড় থেকে মালিক বিহীন অবস্থায় একটি পিকআপ ভ্যান থেকে এসব গাঁজা উদ্ধার করে। সোমবার রাতে বিজিবি থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজিবি জানায়, বিজিবি-১০ নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত চোরাচালানী ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় জেলার সদর দক্ষিণ উপজেলার আওতাধীন মথুরাপুর বিওপি’র বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহল দল কর্তৃক সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজেশপুর ডিসির বাড়ির মোড় থেকে মালিকবিহীন অবস্থায় একটি পিকআপসহ ১শ’ কেজি ভারতীয় গাঁজা আটক করা হয়। ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, আটককৃত গাঁজার আনুমানিক মূল্য ১৫ লাখ ৫০ হাজার টাকা। জব্দকৃত একটি পিকআপসহ গাঁজা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবদলের কর্মীকে হত্যা
পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবদলের কর্মীকে হত্যা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে যুবদলের কর্মী ইয়ানুল হোসেনকে ধারালো অস্ত্রধারা কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় আলামিন নামে Read more

মেক্সিকোর সংসদে নজিরবিহীন হট্টগোল, চুলোচুলিতে জড়ালেন আইনপ্রণেতারা
মেক্সিকোর সংসদে নজিরবিহীন হট্টগোল, চুলোচুলিতে জড়ালেন আইনপ্রণেতারা

মেক্সিকোর কংগ্রেসের অধিবেশনকক্ষে আইনপ্রণেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একাধিক নারী সংসদ সদস্য একে Read more

সীমান্তে বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
সীমান্তে বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে মুরাদুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে Read more

ছোট্ট কিছু অভ্যাস বদলে দেবে জীবন
ছোট্ট কিছু অভ্যাস বদলে দেবে জীবন

আমাদের দৈনন্দিন জীবন সুস্থ ও সুন্দর রাখতে কিছু অভ্যাস তৈরি করা উচিত। ছোট ছোট কয়েকটি অভ্যাস যদি আপনি অনুশীলন করতে Read more

ঝিনাইদহে মাদকসহ কারবারি আটক
ঝিনাইদহে মাদকসহ কারবারি আটক

ঝিনাইদহে মাদকসহ এক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার Read more

আগামীকাল দেশে ফিরবেন খালেদা জিয়া, রাস্তায় কাউকে না দাঁড়ানোর অনুরোধ ডিএমপির
আগামীকাল দেশে ফিরবেন খালেদা জিয়া, রাস্তায় কাউকে না দাঁড়ানোর অনুরোধ ডিএমপির

লন্ডনে চিকিৎসা শেষে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি হযরত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন