বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে তৃতীয় দফা বৈঠক আজ।মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় সংসদের এলডি হলের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।এতে দলটির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অংশ নেবেন। এর আগে, গত ১৭ এপ্রিল কমিশনের সঙ্গে বিএনপির প্রথম দফা এবং ২০ এপ্রিল দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবের ওপর বিস্তারিত আলোচনা হয়। ২০ এপ্রিলের বৈঠক শেষে সালাহউদ্দিন আহমেদ জানান, আমরা বলেছি যে রাষ্ট্রপতির বিদ্যমান ক্ষমতার বাইরে আর কি কি বিষয়ে ক্ষমতায়িত করা যায়, আইন প্রণয়ন করা যায় সেসব কিছু বিষয়ে এবং নিয়োগের কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। সেগুলো নতুন আইন প্রণয়ন করে সংসদে প্রণীত করা যাবে। সেক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স এবং রাষ্ট্রপতিকে মোর এমপাওয়ার করা সেটা নিশ্চিত করা হবে।এছাড়া আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও তিনি জানান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ, সেই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার
বিরামপুরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ, সেই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার

গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠার পর দিনাজপুরের বিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এ Read more

গাজীপুরে বেপরোয়া তাকওয়া বাস কাউন্টারে, আহত ৭
গাজীপুরে বেপরোয়া তাকওয়া বাস কাউন্টারে, আহত ৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া তাকওয়া পরিবহন প্রবেশ করলো বাস কাউন্টারের ভিতরে। এসময় বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা ও Read more

শ্রমিক বিক্ষোভে মহাসড়ক অবরোধ, সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
শ্রমিক বিক্ষোভে মহাসড়ক অবরোধ, সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষের জেরে শনিবার (২৬ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা ধরে Read more

স্কুলছাত্রী নাদিরার মৃত্যু ঘটনায় এবার আদালতে মামলা
স্কুলছাত্রী নাদিরার মৃত্যু ঘটনায় এবার আদালতে মামলা

যশোর সদর উপজেলার  ইছালীর রামকৃষ্ণপুর গ্রামের স্কুলছাত্রী নাদিরা আক্তারকে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে প্রেমিকসহ ৮ জনের বিরুদ্ধে এবার আদালতে মামলা হয়েছে।রবিবার(১৪ Read more

ফরিদপুরে ইয়াবা ও বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক
ফরিদপুরে ইয়াবা ও বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক

ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা ট্যাবলেট ও বোমা তৈরির সরঞ্জামসহ শামীম বিন ইসমাইল নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে যৌথবাহিনী। তিনি ঢাকা Read more

ছাত্রদল নেতার উদ্যোগে জবি এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদ
ছাত্রদল নেতার উদ্যোগে জবি এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও আশপাশের বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (২০ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন