গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষের জেরে শনিবার (২৬ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ এপ্রিল) লিবার্টি ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানার ফিনিশিং বিভাগের এক আয়রনম্যানের সঙ্গে ফিনিশিং ম্যানেজার সানোয়ার হোসেনের কথা কাটাকাটির একপর্যায়ে শারীরিক সংঘর্ষ হয়। এতে ওই শ্রমিক জ্ঞান হারিয়ে ফেলেন। পরে গুজব ছড়িয়ে পড়ে যে শ্রমিকটি মারা গেছেন। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানায় ভাঙচুরের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। পাশাপাশি নিরাপত্তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়। শনিবার সকালে শ্রমিকরা কারখানায় এসে দেখে, পুরো এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী ও পুলিশ। এরপর শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে দুটি কারখানার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনী ও পুলিশের টহল অব্যাহত রয়েছে।এ বিষয়ে সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে কারখানার নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সেজন্য এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন ফায়ার ফাইটারসহ চারজনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন অন্তর্বর্তী Read more

দুই ছেলের বিরুদ্ধে থানায় গরু চুরির অভিযোগ করলেন মা
দুই ছেলের বিরুদ্ধে থানায় গরু চুরির অভিযোগ করলেন মা

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের খড়মা এলাকার দুই ছেলের বিরুদ্ধে থানায় গরু চুরির অভিযোগ করেছেন একজন মা। সোমবার (১লা Read more

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

থমকে যাওয়া সম্পর্ক এগিয়ে নিয়ে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক Read more

এবার গাজাকে বাঁচাতে মুসলিম বিশ্বের ঐক্য চাইছে তুরস্ক
এবার গাজাকে বাঁচাতে মুসলিম বিশ্বের ঐক্য চাইছে তুরস্ক

গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে তুরস্ক।শনিবার (৯ আগস্ট) মিসরের Read more

চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ
চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার (আইভ্যাক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন