বরিশালে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে সাদা পোশাকে র‌্যাব সদস্যরা অভিযানে গেলে র‌্যাব সদস্যদের ওপর আকস্মিকভাবে হামলা চালিয়ে গুলিবর্ষণ করেন মাদক ব্যবসায়ীরা।এসময় র‌্যাবের সঙ্গে একদল মাদককারবারির ‘গোলাগুলির’ ঘটনা ঘটে। এতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন র‌্যাবের দুইজন সদস্য ও মাদক ব্যবসায়ীর দলের দুইজন সদস্য গুলিবিদ্ধ হন।সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ঘটনা ঘটেছে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সাহেবের হাটের বাঁশবাড়ি এলাকায়।নিহত সিয়াম মোল্লা (২২) উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার বাসিন্দা রিপন মোল্লার ছেলে এবং আহত রাকিব একই এলাকার খালেক মোল্লার ছেলে। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে নিশ্চিত করেছেন পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক বিরোধী অভিযানের সময় র‌্যাব সদস্যরা হামলার মুখে পরে আত্মরক্ষার্থে লাঠিচার্জ করে। অপরদিকে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় সিয়াম মোল্লা ও রাকিব মোল্লা নামের দুইজন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। এছাড়া র‌্যাবের লাঠির আঘাতে আরও দুইজন আহত হয়েছেন। তাদের নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি। আহতদের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।আরও জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় সিয়াম ও রাকিবকে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক গুলিবিদ্ধ সিয়ামকে মৃত বলে ঘোষণা করেন। অপর গুলিবিদ্ধ রাকিবকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।মোহনকাঠী গ্রামের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক হাসান মৃধা জানিয়েছেন, সিয়াম নামের ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।তিনি আরও বলেন, একটি ইজিবাইক থেকে কতিপয় অপরিচিত ব্যক্তি গুলিবিদ্ধ সিয়ামকে তার মোটরসাইকেলে তুলে দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেছেন।গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাকিয়া রহমান জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই সিয়াম নামের ওই যুবকের মৃত্যু হয়েছে। তার বুকে গুলির চিহ্ন রয়েছে। অপর আহত রাকিবকে মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, খবরপেয়ে নিহতের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।অপরদিকে র‌্যাব-৮ এর পক্ষ থেকে এখন পর্যন্ত ঘটনার কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি জানতে র‌্যাব-৮ এর মিডিয়া সেলের দায়িত্বে থাকা কর্মকর্তাকে ফোন করা হলেওে তিনি ফোনটি রিসিভ করেনি।আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউর রহমান জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় র‌্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো ঘটনা খতিয়ে দেখছেন।নির্ভরযোগ্য একটি গোয়েন্দা সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ীদের ছোড়া গুলিতেই সিয়াম ও রাকিব গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া দুইজন র‌্যাব সদস্য আহত হয়েছেন বলেও সুত্রটি নিশ্চিত করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অ্যাশেজের প্রথম টেস্টে নেই কামিন্স, নেতৃত্বে স্মিথ
অ্যাশেজের প্রথম টেস্টে নেই কামিন্স, নেতৃত্বে স্মিথ

আগামী ২১ নভেম্বর থেকে পার্থ টেস্টের মধ্য দিয়ে শুরু হবে এবারের অ্যাশেজ। এ ম্যাচে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে আগেই Read more

মেঘনার একমাত্র এমপিওভুক্ত মাদ্রাসায় অবৈধ নিয়োগ ও দুর্নীতির অভিযোগ
মেঘনার একমাত্র এমপিওভুক্ত মাদ্রাসায় অবৈধ নিয়োগ ও দুর্নীতির অভিযোগ

কুমিল্লার মেঘনা উপজেলার একমাত্র এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসা, এখন নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জর্জরিত। অভিযোগ উঠেছে, Read more

ভারতের আচরণ খেলাধুলার চেতনার পরিপন্থী: মহসিন নাকভি
ভারতের আচরণ খেলাধুলার চেতনার পরিপন্থী: মহসিন নাকভি

নানা আলোচনা আর উৎকণ্ঠার মাঝেই এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) এই ‘ক্লাসিকো’ ম্যাচে পাকিস্তানকে রীতিমতো Read more

ঋণের টাকা না পেয়ে ঋণগ্রহীতাকে অন্ধকারে তালাবদ্ধ
ঋণের টাকা না পেয়ে ঋণগ্রহীতাকে অন্ধকারে তালাবদ্ধ

ঋণের টাকা না পেয়ে ঋণগ্রহীতা নুর নাহার খাতুন (৪৭) রাতের অন্ধকারে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ের বারান্দায় Read more

উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী হলেন এনসিপির সংসদ সদস্য প্রার্থী
উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী হলেন এনসিপির সংসদ সদস্য প্রার্থী

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ। যিনি ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে লোহাগাড়া উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন