সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. মিজান (৪৮) নামে এক বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় সোমবার (২১ এপ্রিল) ভোররাতে দেশটির আবহা শহরের মাহাইল এলাকায় এইদুর্ঘটনা ঘটে।নিহত মিজান চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের বাসিন্দা মৃত এরশাদ মিজিরবড় সন্তান । তথ্যে জানা যায়,  উক্ত সড়ক দুর্ঘটনায় মোট তিনজন  মারা গেছেন। এদের মধ্যে মিজান এবং অপর  দুইজন বিদেশি নাগরিক ।প্রতিদিনের মতো সোমবার রাত আনুমানিক ২টার দিকে মিজান মালামাল লোড করে গাড়ি নিয়ে ফেরার পথে একটি দ্রুতগতিরগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেচিকিৎসক মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা যায়, মিজান গত ২২ বছর ধরে সৌদি আরবের আবহা শহরে বসবাস করছিলেন। তিনি নিজস্ব একটিপণ্যবাহী গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আড়ত থেকে সবজি সংগ্রহ করে খুচরা বাজারে সরবরাহ করতেন তিনি।মিজানের মৃত্যুতে তাৎক্ষণিক  স্থানীয়  প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে, বর্তমানে নিহতের মরদেহ স্থানীয়হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ববিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
ববিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

রক্তরাঙা সূর্য যখন নববর্ষের প্রথম সকালের আকাশ ছুঁয়ে উঠল, তখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রঙিন হয়ে উঠেছিল প্রতিজ্ঞা, সংস্কৃতি ও আশার Read more

রাঙ্গামাটিতে পাহাড় ধস ও প্রাণহানির আশঙ্কায় সতর্কতা জারি
রাঙ্গামাটিতে পাহাড় ধস ও প্রাণহানির আশঙ্কায় সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাঙ্গামাটি জেলা শহরসহ ১০টি উপজেলায় টানা ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি Read more

রংপুরে হিন্দুপাড়ার ঘটনায় পুলিশ ও প্রশাসনের বক্তব্য
রংপুরে হিন্দুপাড়ার ঘটনায় পুলিশ ও প্রশাসনের বক্তব্য

ধর্ম অবমাননার অভিযোগে দেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের সার্বিক অবস্থা পরিদর্শন Read more

শোকে স্তব্ধ হাদির গ্রামের বাড়ি
শোকে স্তব্ধ হাদির গ্রামের বাড়ি

শোক আর বেদনায় স্তব্ধ শহীদ শরীফ ওসমান হাদির নিজ জন্মস্থান। শুধু গ্রামের বাড়ি নয়, বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নলছিটিসহ গোটা Read more

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত, অভিযানে হামলাকারীর মৃত্যু
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত, অভিযানে হামলাকারীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আরও দুজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন Read more

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামায়াত নেতা আনিসুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা অপর এক পথচারী আহত হয়েছেন।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন