ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউ.এইচ.এফ.পি.ও) এর ১০ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হিমেল খানকে সভাপতি ও বিজয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সুমন ভূইয়াকে সাধারণ সম্পাদক করে ২ বছর মেয়াদি ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়।আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হিমেল খানের সভাপতিত্বে ও বিজয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সুমন ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউ.এইচ.এফ.পি.ও) উপদেষ্টা ডা. মো. নোমান মিয়া। কমিটিতে অন্যান্যরা হলেন- সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন সিনিয়র সহসভাপতি-১, নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা সিনিয়র সহসভাপতি-২, বাঞ্চারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন, সাংগঠনিক সম্পাদক, আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক, কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ভূইয়া অর্থবিষয়ক সম্পাদক, নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর ভাট, প্রচার ও আইন বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান বিজ্ঞান বিষয়ক সম্পাদক। উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলার ইউ এইচ এফ পি ও অ্যাসোসিয়েশন কমিটি গঠনকরার সিদ্ধান্ত গৃহীত হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মার্চ ফর গাজা’র পথে আছি, আপনিও আসুন: আজহারী
‘মার্চ ফর গাজা’র পথে আছি, আপনিও আসুন: আজহারী

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইসলামিক স্কলার ও বক্তা ড. মিজানুর রহমান আজহারী।শনিবার Read more

অপরাধী কোন দলের নেতা, সেটা বিবেচ্য নয়: র‍্যাব মহাপরিচালক
অপরাধী কোন দলের নেতা, সেটা বিবেচ্য নয়: র‍্যাব মহাপরিচালক

অপরাধী কোন দলের কোন মাপের নেতা, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয় উল্লেখ করে র‍্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, Read more

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নেই লিটন
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নেই লিটন

এশিয়া কাপের ১৭তম আসরের সুপারের ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে Read more

চার দিনের সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
চার দিনের সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চারদিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  সোমবার (০৯ জুন) যুক্তরাজ্যে এই সফরে সফরসঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার Read more

অন্ধ হাফেজের ভরসা ফ্লেক্সিলোড ব্যবসা
অন্ধ হাফেজের ভরসা ফ্লেক্সিলোড ব্যবসা

জন্মের চার বছর পর চোখ ওঠা রোগ হয় হাফেজ ক্বারী মো. বায়েজিদের। এরপর ধীরে ধীরে এক চোখে কম দেখতে থাকেন। Read more

হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন