চারদিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  সোমবার (০৯ জুন) যুক্তরাজ্যে এই সফরে সফরসঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন। চার দিনব্যাপী এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ড. ইউনূস। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’।জানা যায়, আগামী ১২ জুন বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ড. ইউনূস। ওই দিন বিকেলে সেন্ট জেমস প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা সরকারপ্রধানের।আগামী ১১ জুন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। এ ছাড়া তিনি যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে, বুধবার (৪ জুন) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।তিনি জানান, আসন্ন সফরের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে প্রিন্স চার্লসের সঙ্গে সাক্ষাৎসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে। এ ছাড়া, দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে এ সফর অনুষ্ঠিত হবে।এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, বাংলাদেশ থেকে অবৈধভাবে যুক্তরাজ্যে যে টাকা পাচার করা হয়েছে সেগুলো উদ্ধারের বিষয়েও আলোচনা হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুবলীগ নেতাকে পুলিশে দিলেন স্থানীয়রা
যুবলীগ নেতাকে পুলিশে দিলেন স্থানীয়রা

সিরাজগঞ্জের কাজীপুরে জিয়াউর রহমান (৩৮) নামের এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পূর্বের একটি মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে Read more

পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন বন্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা
পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন বন্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীর পুঠিয়া শিলমাড়িয়া ইউনিয়নের গোড়াগাছী মঙ্গলপাড়া গ্রামে অনুমতি ছাড়া কৃষিজমিতে পুকুর খননের অভিযোগে পুকুর খননের মাফিয়া হিসেবে পরিচিত হান্নানের বিরুদ্ধে Read more

এনবিআর বিলুপ্তির কারণ জানালো সরকার
এনবিআর বিলুপ্তির কারণ জানালো সরকার

অন্তর্বর্তীকালীন সরকার একটি বড় কাঠামোগত সংস্কার ঘোষণা করেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ Read more

সুরভীর হ্যাট্রিকে নেপালকে হারালো বাংলাদেশ
সুরভীর হ্যাট্রিকে নেপালকে হারালো বাংলাদেশ

সুরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিকে নেপালকে আবারও হারাল বাংলাদেশ। সাফ উইমেন’স অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-১ গোলের ব্যবধানে হারায় লাল সবুজের দল। বুধবার Read more

মুমিন জীবনে পবিত্র কোরআনকে প্রাধান্য দেবে যেসব কারণে
মুমিন জীবনে পবিত্র কোরআনকে প্রাধান্য দেবে যেসব কারণে

কোরআনে কারিম মহান আল্লাহর বাণী, জ্ঞানের খনি। কোরআন মাজিদ মানুষকে পরিচালিত করে সঠিক পথে। আল্লাহতায়ালা বলেন, ‘নিশ্চয়ই এ কোরআন সঠিক Read more

ভালুকায় যানজটের পেছনে অবৈধ যানবাহনের আধিপত্য
ভালুকায় যানজটের পেছনে অবৈধ যানবাহনের আধিপত্য

অবৈধ অটোরিকশা ও সিএনজির দখলে ময়মনসিংহের ভালুকা পৌর শহরের মহাসড়ক ও উপসড়কগুলো। ফলে দিন দিন তীব্রতর হচ্ছে যানজট, ভোগান্তিতে পড়ছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন