মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার বোরহান উদ্দিন মোল্লার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকালে এলাকাবাসীর আয়োজনে শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয় এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন এবং জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, বোরহান মোল্লা মারা যাওয়ায় আগে তার হত্যাকারীদের নাম বলে গেছেন। সেই আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আমরা প্রশাসনকে বলতে চাই, আসামিদের দ্রুত গ্রেফতার করুন। সে যে দলেরই হোক না কেন তার পরিচয় সে অপরাধী।আপনারা আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সঠিক বিচার নিশ্চিত করুন। আর তা-না হলে আমরা মাদারীপুরবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। আমরা আমাদের ভাইকে হারিয়েছে, সন্তানরা তাদের পিতাকে হারিয়েছে, আমরা আর কোন মায়ের বুক খালি হোক সেটা আমরা দেখতে চাইনা।আমরা দ্রুত বোরহান মোল্লাসহ সকল হত্যার বিচার চাই।এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন- মাদারীপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কামাল সরদার,পৌর যুবদলের সদস্য সচিব কামরুল হাসান,যুবদল নেতা সালাউদ্দিন হোসেনসহ জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ককটেল বিস্ফোরণে জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড
ককটেল বিস্ফোরণে জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড

ঢাকার কাকরাইলের বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমাবেশ ঘিরে উত্তেজনা Read more

দেশে হঠাৎ কেন বাড়ছে হাম, প্রতিকারে কী করবেন
দেশে হঠাৎ কেন বাড়ছে হাম, প্রতিকারে কী করবেন

সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। হাসপাতালগুলোতে ভিড় করছে হামে আক্রান্ত শিশুরা। সংক্রামক এই রোগ মূলত শ্বাসতন্ত্রকে আক্রমণ করে Read more

শেকৃবিতে ৯ শিক্ষকের পাঠদান ও গবেষণা কার্যক্রমে নিষেধাজ্ঞা
শেকৃবিতে ৯ শিক্ষকের পাঠদান ও গবেষণা কার্যক্রমে নিষেধাজ্ঞা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রশাসন বিশ্ববিদ্যালয়ের ৯ জন শিক্ষককে তাঁদের কোর্স ও পরীক্ষা সংক্রান্ত সকল একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা Read more

হাইকোর্টে জায়গা হলো না ফারুকের রিট আবেদন
হাইকোর্টে জায়গা হলো না ফারুকের রিট আবেদন

জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হিসেবে নিয়োগ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি হাইকোর্টের Read more

যেভাবে মিলবে আমিরাতের গোল্ডেন ভিসা
যেভাবে মিলবে আমিরাতের গোল্ডেন ভিসা

যারা সংযুক্ত আরব আমিরাতে সর্বোচ্চ সুবিধা নিয়ে দীর্ঘ সময় থাকতে চান তাদের জন্য রয়েছে দেশটির গোল্ডেন ভিসা। এটি বিভিন্ন পেশাজীবী, Read more

মেট্রোরেলে যাত্রীদের মাস্ক পরার অনুরোধ
মেট্রোরেলে যাত্রীদের মাস্ক পরার অনুরোধ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের মাস্ক ব্যবহারের অনুরোধ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন