গাজীপুরের টঙ্গীতে বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) ভোর রাতে টঙ্গী-কামারপাড়া সংযোগ সড়কের পানির ট্যাংকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।নিহত আলমগীর পিরোজপুর জেলার নাজিরপুর থানার বাসিন্দা।পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে একটি গাছবোঝাই ট্রাক ও একটি বালুবাহী ড্রাম ট্রাক কামারপাড়া থেকে টঙ্গীর স্টেশন রোড অভিমুখে আসছিল। যানগুলো পানির ট্যাংকি এলাকায় পৌঁছলে বালুবাহী ড্রাম ট্রাকটি গাছবোঝাই ট্রাকে ধাক্কা দেয়। এতে গাছবোঝাই ট্রাকের ওপর থাকা আলমগীর ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় ড্রাম ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান।টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মনোনয়ন সংগ্রহ করলেন ইসলামি আন্দোলনের মুফতী আবু বকর
মনোনয়ন সংগ্রহ করলেন ইসলামি আন্দোলনের মুফতী আবু বকর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–৩ আসনে প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতী আবু বকর ছিদ্দিকী। Read more

সিদ্ধিরগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
সিদ্ধিরগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মোসা. নাজমা আক্তার সোফিয়া (৫৭) কুমিল্লা জেলার Read more

সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দিগ্ধ ৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাপিড অ্যাকশন Read more

দুঃখ প্রকাশ করে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম
দুঃখ প্রকাশ করে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম

আমার হতাশা ও ক্ষুব্ধতা কাউকে আঘাত করলে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার (১৫ মে) Read more

কুমিল্লায় বেড়েছে খুন, চুরি ও চোরাচালান
কুমিল্লায় বেড়েছে খুন, চুরি ও চোরাচালান

কুমিল্লায় মে মাসে খুন, চুরি, মাদক ও অস্ত্র চোরাচালানের মতো অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে কিছু অপরাধ প্রবণতায় সামান্য হলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন