বরগুনার তালতলীতে স্ত্রীকে তালাকের পর দুধ দিয়ে গোসল করেছেন রেজাউল ইসলাম নামের এক যুবক (২৮)। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল হয়েছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।রবিবার (২০ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামের মো. রেজাউল ইসলাম তার বাড়িতে দুধ দিয়ে তিনি গোসল করেন। রেজাউল একই গ্রামের কাঞ্চন হাওলাদারের ছেলে।জানা গেছে, ২০১৯ সালে উপজেলার শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের সিদ্দিক শিকদারের মেয়ে সাথী আক্তারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় রেজাউল ইসলামের। ওই দম্পতির এক ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিলো। এ নিয়ে উভয় পক্ষের পরিবারের মধ্যে কয়েকবার শালিসি বৈঠক হয়েছে কিন্তু সুরহা হয়নি। পরে গতকাল রবিবার বিকালে কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক শালিসি বৈঠক হয়। এসময় উভয় পরিবারের সম্মতিতে রেজাউল ও সাথী দম্পতি সংসারের ইতি টেনে তালাক দেন। পরে ওইদিন রাত ৯ টার দিকে রেজাউল তার নিজ বাড়ির উঠানে চেয়ারে বসে ২২ লিটার দুধ দিয়ে গোসল করেন। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।রেজাউল ইসলাম বলেন, আমার স্ত্রী সাথীকে নিয়ে পারিবারিক ভাবে আমি বড় অশান্তিতে ছিলাম। তালাকের পর এখন শান্তি পাচ্ছি। তাই দুধ দিয়ে গোসল করেছি। এখন আমি পাপ মুক্ত হয়েছি। আমার মত এরকম অশান্তি যেন কারো ভাগ্যে না যোটে। আমি কোন ভদ্র ও শান্ত মেয়েকে বিয়ে করে আমি আবার আমার নতুন জীবন গড়তে চাই।করাইবাড়িয়া ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সিকদার পনু বলেন, দীর্ঘদিন ধরে এই দম্পতির মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে আমিসহ গ্রামের অনেক লোক একাধিকবার সালিস বৈঠকও করেছেন কিন্ত কোন সমাধান হয়নি। তাই রবিবারের বৈঠকে উভয় পরিবারের এবং সালিসদারদের সিদান্ত এবং সম্মতিতে তালাক হয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আপত্তিকর ভিডিও ভাইরাল’, বাধ্যতামূলক ছুটিতে বিএফআইইউ প্রধান
‘আপত্তিকর ভিডিও ভাইরাল’, বাধ্যতামূলক ছুটিতে বিএফআইইউ প্রধান

বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে Read more

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৬ জুন) সকালে রাজধানীর শিশু একাডেমি-সংলগ্ন ফটকে এ ঘটনা Read more

প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে সব দল: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে সব দল: প্রেস সচিব

হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠা রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে পৃথক বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের Read more

ঐকমত্য না হওয়ায় সংসদের উচ্চকক্ষই বাদের চিন্তা
ঐকমত্য না হওয়ায় সংসদের উচ্চকক্ষই বাদের চিন্তা

সদস্যরা কীভাবে নির্বাচিত হবেন– এ প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হওয়ায় সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাবই বাদ যেতে পারে। তত্ত্বাবধায়ক সরকার Read more

রাজধানীর বংশালে আগুন, নিহত ১
রাজধানীর বংশালে আগুন, নিহত ১

রাজধানীর পুরান ঢাকার বংশালের নাজিমউদ্দিন রোডের মাক্কুশাহ মাজার সংলগ্ন একটি ভবনের নিচতলায় লেপ-তোষকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১ জনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন