প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে খুন করার প্রতিবাদে এবং খুনিদের বিচার দাবি করে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।সোমবার (২১ এপ্রিল) বেলা দেড়টার দিকে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা। মানববন্ধনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নিরাপদ ক্যাম্পাসের জন্য কাজ করে উল্লেখ্য করে বক্তারা বলেন, একদল সন্ত্রাসী পারভেজকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা আর কোন লাশ দেখতে চাই না। জাহিদুল ইসলাম পারভেজ ছাত্রদল করে বলে সবাই নিরব। গতকাল থেকে সার্জিসের আর কোন ফেসবুক পোস্ট আমরা দেখলাম না। পারভেজ ছাত্রদল করে, এটাই কি তার অপরাধ? অনতিবিলম্বে আমাদের সহযোদ্ধা ভাইকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। এসময় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আহসান হাবিব, রোকনউদ্দিন, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, নুর উদ্দিন, রাফিজ আহমেদ, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি সাদেক হোসেন’সহ সংগঠনটির প্রায় শতাধিক নেতাকর্মী।মানববন্ধনে শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, আমরা পরিবর্তিত বাংলাদেশ চেয়েছিলাম যেখানে কোন হত্যা, খুন থাকবে না৷ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামধারী কয়েকজন ছাত্রনেতা আমাদের ভাই পারভেজ কে নির্মমভাবে হত্যা করেছে। তারা যুগ্ম আহবায়ক পদে আছে, কিন্তু তাদের প্রশাসন এখনো গ্রেফতার করেনি। তুচ্ছ একটা ঘটনায় প্রক্টর অফিসে অভিযোগ দেওয়া হয়েছিল, প্রক্টর স্যার তার সমাধান করে দিয়েছেন কিন্তু তারপরেও আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার জন্য দায়ী ইংরেজি বিভাগের সেই কালপ্রিটদের শাস্তি দিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবী জানাই, শুধু এই ৩ জনকে গ্রেফতার করলে হবে না, প্রকৃত কালপ্রিটদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে।  উল্লেখ্য, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িত ঘাতকরা এখনো অধরা। নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র। এ ঘটনায় বনানী থানায় আটজনকে আসামি করে শনিবার রাতে একটি মামলা করেছেন নিহত শিক্ষার্থীর ভাই হুমায়ুন কবির।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চূড়ান্ত ফলাফল ঘোষণা: ডাকসুর ভিপি হলেন ছাত্রশিবিরের সাদিক কায়েম
চূড়ান্ত ফলাফল ঘোষণা: ডাকসুর ভিপি হলেন ছাত্রশিবিরের সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবিরের সাদিক কায়েম বিপুল ভোটে জয়ী হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা Read more

মিরসরাই একসঙ্গে ৩ সন্তানের জন্ম
মিরসরাই একসঙ্গে ৩ সন্তানের জন্ম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় একটি বেসরকারি হাসপাতালে একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন সালমা আক্তার নামে এক গৃহবধূ। মঙ্গলবার (২২ জুলাই) Read more

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ঈদ আনন্দ যেন ফিকে, ইফতার শুধু এক গ্লাস পানিতেই
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ঈদ আনন্দ যেন ফিকে, ইফতার শুধু এক গ্লাস পানিতেই

রোজার মাস ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মাস। ইফতারে যখন অনেকের ঘরে রকমারি আয়োজন, ঠিক সেই সময়ে কটিয়াদীর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের Read more

‘ভোট দিতে এসে দেখি, আমার ভোট হয়ে গেছে’
‘ভোট দিতে এসে দেখি, আমার ভোট হয়ে গেছে’

‘ভোট দিতে এসে দেখি, আমার ভোট আগেই হয়ে গেছে’ বলে অভিযোগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল Read more

বিশ্ববাজারে কমলেও দেশে রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
বিশ্ববাজারে কমলেও দেশে রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

বিশ্বাবাজারে কমলেও আগের সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে বিক্রি হচ্ছে স্বর্ণ । সবশেষ সমন্বয়কৃত দাম অনুযায়ী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন