রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে কামাল শেখ (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকালে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত কামাল শেখ উপজেলার জামালপুর ইউনিয়নের খালকুলা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা আবু সাইদ শেখের ছেলে।এ ঘটনায় নিহত কামাল শেখের ফুফাতো ভাই রাজু গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।জামালপুর ইউনিয়নের ইউপি সদস্য মুকুল শিকদার জানান, সোমবার সকালে মাঠে জমিতে কাজ করছিলো মামাতো-ফুফাতো ভাই কামাল ও রাজু। এ সময় বৃষ্টি শুরু হলে তারা বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির কাছাকাছি আসলে বজ্রপাতে ঘটনাস্থলে কামাল মারা যায় আর গুরুতর আহত হয় রাজু।বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ্রুতগতি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর
দ্রুতগতি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মোহাম্মদ জিয়া উদ্দিন (৩০) নামের এক বাইসাইকেল আরোহীর। এই ঘটনায় গুরুতর Read more

বরগুনায় এক টানে ৬ টন ইলিশ, বিক্রি ৪০ লাখ টাকায়
বরগুনায় এক টানে ৬ টন ইলিশ, বিক্রি ৪০ লাখ টাকায়

বঙ্গোপসাগর থেকে এক টানে ৬ টন ইলিশ নিয়ে বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নোঙর করেছে একটি ট্রলার। প্রতি মণ Read more

নওগাঁয় আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি,বজ্রপাতে নিহত ১
নওগাঁয় আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি,বজ্রপাতে নিহত ১

নওগাঁর পত্নীতলা, ধামইরহাট, মহাদেবপুর ও সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় উপর দিযে আকস্মিক ঝড় বয়ে যায়। শনিবার (৪ অক্টোবর) বিকেলে প্রায় আধঘণ্টার Read more

পটুয়াখালী-৩: বিএনপির মনোনয়ন স্থগিত, হাসান মামুনকে প্রার্থী করার দাবিতে মিছিল
পটুয়াখালী-৩: বিএনপির মনোনয়ন স্থগিত, হাসান মামুনকে প্রার্থী করার দাবিতে মিছিল

যুগপৎ আন্দোলনে শরীক দলের প্রার্থীর জন্য পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা স্থগিত রেখেছে দলটি। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে গণ Read more

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ৪৯ আরোহীর সবাই নিহত
রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ৪৯ আরোহীর সবাই নিহত

রাশিয়ার পূর্বাঞ্চলে ৪৯ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন