প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যা মামলার প্রকৃত অপরাধীদের গ্রেফতারে প্রশাসনের প্রতি কড়া বার্তা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।সোমবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।পোস্টে ইশরাক লিখেন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষীদের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করতে হবে। অনেকেই গ্রেফতার হয়েছে, আরও কেউ বাকি থাকলে তাদেরকেও ধরতে হবে। যদি শুনি কেউ বা কারা বা কোথাও থেকে প্রশাসনকে বাঁধাগ্রস্ত করা হচ্ছে, তাহলে ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও দেওয়া হবে।উল্লেখ্য, গত শনিবার বিকালে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে হামলায় নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। নিহত পারভেজ ছাত্রদলের কর্মী বলে দাবি করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম।এ ঘটনায় রাতেই নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। এতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুবদল নেতার বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কেন্দ্রীয় নোটিশ
যুবদল নেতার বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কেন্দ্রীয় নোটিশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রিন্স আহমেদ ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে Read more

ফরিদপুরে ট্রাক–অ্যাম্বুল্যান্স সংঘর্ষে ৩ জন নিহত
ফরিদপুরে ট্রাক–অ্যাম্বুল্যান্স সংঘর্ষে ৩ জন নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাক ও অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে Read more

হাতি মেরে পুঁতে রাখার পর ঘর, এক মাস পর দুর্গন্ধে উদঘাটন
হাতি মেরে পুঁতে রাখার পর ঘর, এক মাস পর দুর্গন্ধে উদঘাটন

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের দুর্গম বনাঞ্চলে বন্যহাতি হত্যা করে মাটিচাপা দিয়ে তার ওপর ঘর নির্মাণের ঘটনা উদঘাটন করেছে বনবিভাগ। Read more

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাত, স্কুলছাত্র নিহত
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাত, স্কুলছাত্র নিহত

রাজধানীর কামরাঙ্গীরচরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত মো. আব্দুল্লাহ আল-রুমান ফকির (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।সোমবার (২২ ডিসেম্বর) Read more

২০ বছর আগের গান ঘিরে আইনি জটিলতায় হানি সিং ও বাদশা
২০ বছর আগের গান ঘিরে আইনি জটিলতায় হানি সিং ও বাদশা

প্রায় দুই দশক আগে প্রকাশিত একটি গানের কারণে নতুন করে আইনি জটিলতায় পড়েছেন ভারতীয় পপ তারকা হানি সিং ও বাদশা। Read more

সাংবাদিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৩৫
সাংবাদিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৩৫

সুন্দরবন সফর শেষে সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় ফেরার পথে ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন