সিলেট টেস্টের প্রথম দিনের শুরু থেকে শেষ অবদি বলে-ব্যাটে শান্তদের ডমিনেট করেছেন ইভান বাহিনী। প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে তছনছ করে অল্প রানেই বেঁধে ফেলে মুজারাবানি-মাসাকাদজারা। দিনশেষে, নিজেরা ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে জমা করে ৬৭ রান। আর প্রথম দিনের বাংলাদেশের প্রাপ্তি বলতে গেলে, শুধুই মুমিনুল হকের ফিফটি। তবে দ্বিতীয় দিনের সকাল সকাল আগুন ঝরাচ্ছেন নাহিদ রানা-হাসান মাহমুদরা। ১৯ রানের মধ্যে জিম্বাবুয়ের ৩ উইকেট তুলে নিয়েছেন তারা।কিন্তু এই সিরিজ শুরুর আগে থেকেই নাহিদ রানাকে নিয়ে ছিল বেশ খোঁচাখুঁচি। বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে জিম্বাবুয়ে অধিনায়ক বলেছিলেন, নাহিদের চেয়ে দ্রুতগতির বল তারা মেশিনেই অনুশীলন করেন। আর বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত বলেছিলেন, ক্রিজে নামলেই কেবল বোঝা যাবে নাহিদের গতির মাহাত্ম্য।  কথার লড়াইয়ে আপাতত নিজ দলের অধিনায়ককে এগিয়ে যেতে সাহায্য করেছেন নাহিদ রানা। আগের দিন ৬৭ রানে শেষ করা জিম্বাবুয়েকে দিনের শুরুতেই নাস্তানাবুদ করেছেন এই পেসার। দুই ওপেনার বেন কারেন এবং ব্রায়ান বেনেটকে দেখিয়েছেন সাজঘরের পথ। আরেক পেসার হাসান মাহমুদই বা বসে থাকেন কি করে। ওয়ানডাউনে নামা নিক ওয়েলচকে ফেরালেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান। ক্রিজে আছেন দুই অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামস এবং ক্রেইগ আরভিন। গতকালের বাজে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে একেবারে শুরু থেকেই ভাল কিছু করার বিকল্প ছিল না বাংলাদেশের। সেটাই ঘটল নাহিদ রানার কল্যাণে। দিনের তৃতীয় ওভারে বেন কারেনকে ফিরিয়েছেন এই পেসার। তার বাউন্সারে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফিরেছেন কারেন। ফিফটি তুলে নেয়া বেনেটকেও বেশি সময় ক্রিজে রাখলেন না নাহিদ। বেনেটকে বাধ্য করেছিলেন স্কয়ার কাট করার জন্য। আর সেটা ব্যাটের কানায় লেগে ক্যাচ গেল জাকের আলীর কাছে। খানিক বাদে উইকেটের মিছিলে যোগ দেন হাসান মাহমুদ। দারুণ এক ইনসুইং ডেলিভারিতে বোল্ড করেছেন ওয়েলচকে।  এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিল ভারত
নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিল ভারত

নিজেদের প্রযুক্তি ও অর্থায়নে নতুন একটি যুদ্ধবিমান তৈরি সংক্রান্ত প্রস্তাবনা অনুমোদন করেছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট Read more

ভারতে পালানোর সময় আওয়ামীলীগ নেতা গ্রেফতার
ভারতে পালানোর সময় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে  ৪৫) গ্রেফতার Read more

সাবেক এমপি জয়ের ৩ কোটি টাকা ফ্রিজ
সাবেক এমপি জয়ের ৩ কোটি টাকা ফ্রিজ

সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়সহ তার পরিবারের কয়েক সদস্যের ব্যাংক হিসাব নম্বরে থাকা ৩ কোটি ২৮ লাখ Read more

মির্জাপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিবের মতবিনিময়
মির্জাপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিবের মতবিনিময়

টাঙ্গাইলের মির্জাপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার (২৪ মে) সকালে উপজেলা পরিষদ Read more

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা বাসস্ট্যান্ডে সড়ক দূর্ঘটনায় গাড়ির হেলপার নিহত ও আহত  অন্তত ১৫ জন।সোমবার (০৭ জুলাই) Read more

বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত
বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত

বান্দরবানে প্রথমবারে মতো অনুষ্ঠিত হলো ২১ কিলোমিটার দীর্ঘ হিল ম্যারাথন। বান্দরবান স্পোর্টস ডেভেলপমেন্ট ফোরাম ও বান্দরবান হিল রার্নাস এর যৌথ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন