গাজীপুরের টঙ্গীতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার ৮টার দিকে টঙ্গীর রেলওয়ে কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম সিজন (২৫)। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার পাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে।স্থানীয়রা জানান, সিজন টঙ্গীর রেলওয়ে কলোনি এলাকার একটি পুরোনো মালপত্র বেচাকেনার দোকানে কাজ করতেন। রোববার রাত ৮টার দিকে টঙ্গীর রেলওয়ে কলোনি এলাকার একটি চায়ের দোকানে বসে চা-পান করছিলেন। কিছুক্ষণ পর স্থানীয় রাহুল ও ইমন নামের দুই যুবক চায়ের দোকানে আসেন। এ সময় সিজানকে ডেকে বাইরে নিয়ে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে তাঁরা পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। হাসপাতালে সিজনের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে রাজধানীর উত্তরা এলাকার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লাশ হেফাজতে নিয়েছে পুলিশ। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।সিজনের স্ত্রী আফসানা বলেন, ‘আমার স্বামী একটি দোকানে কাজের পাশাপাশি টঙ্গী পূর্ব থানা-পুলিশের সোর্স হিসেবে কাজ করত। আমি খবর পেয়ে হাসপাতালে যাই। পরে রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। আমি মামলা করব।টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘সিজন পুলিশের সোর্স ছিলেন কি না তা আমার জানা নেই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুলিতে নিহত মামুন এসেছিলেন হত্যা মামলার হাজিরা দিতে
গুলিতে নিহত মামুন এসেছিলেন হত্যা মামলার হাজিরা দিতে

রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে প্রকাশ্যে গুলিতে নিহত তারিক সাইফ মামুন (৫০) চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি ছিলেন। গত Read more

ইরানের পরমাণু স্থাপনাগুলোর অবস্থা কী
ইরানের পরমাণু স্থাপনাগুলোর অবস্থা কী

ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় শুক্রবার হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। বিবিসি হামলার বিভিন্ন ভিডিও ক্লিপ যাচাই করে পাঁচটি স্থানের তথ্য Read more

আন্দামান সাগরে মৃত্যুর মিছিল, নৌকাডুবিতে প্রাণ গেল ৪২৭ রোহিঙ্গার
আন্দামান সাগরে মৃত্যুর মিছিল, নৌকাডুবিতে প্রাণ গেল ৪২৭ রোহিঙ্গার

নিরাপদ জীবনের আশায় প্রাণপণ সাগর পাড়ি দিতে গিয়ে সলিল সমাধি হলো আরও ৪২৭ রোহিঙ্গার। চলতি মে মাসের শুরুতে মিয়ানমার উপকূলে Read more

প্রতিপক্ষের ছুরিকাঘাত ও মারধরে দুই গৃহবধূ জখম
প্রতিপক্ষের ছুরিকাঘাত ও মারধরে দুই গৃহবধূ জখম

যশোরে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে দুই গৃহবধূ জখম হয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে শহরের বারান্দীপাড়া সরদারপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন Read more

সাংবাদিককে প্রকাশ্যে খুন, এই পরিবেশে নির্বাচন অসম্ভব: ফারুক হাসান
সাংবাদিককে প্রকাশ্যে খুন, এই পরিবেশে নির্বাচন অসম্ভব: ফারুক হাসান

প্রকাশ্যে সাংবাদিক খুন হচ্ছে, দেশে অবাধে চাঁদাবাজি চলছে, সন্ত্রাসীরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। এমন পরিবেশে ত্রয়েদশ জাতীয় নির্বাচন অসম্ভব Read more

একটি সিগারেট জীবন থেকে ২০ মিনিট কেড়ে নিচ্ছে: গবেষণা
একটি সিগারেট জীবন থেকে ২০ মিনিট কেড়ে নিচ্ছে: গবেষণা

আপনার ধারণার চেয়েও বেশি আয়ু কমিয়ে দেয় সিগারেট। সিগারেটের ক্ষতি সম্পর্কে নতুন এক গবেষণায় দেখা গেছে, একটি সিগারেট একজন মানুষের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন