টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি ও গ্রামবাসীর উদ্যোগে নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (২০এপ্রিল) উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া ঝিনাই নদীতে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।জানা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া ব্রিজের নিচে ঝিনাই নদীতে গত কয়েক বছর ধরে বর্ষাকালে ড্রেজার দিয়ে বালি তোলায় নদীতে ভাঙন দেখা দেয়। ভাঙনের ফলে নদীর উপর নির্মিত ব্রিজটি ঝুঁকির মধ্যে পড়ে। গত এক সপ্তাহ ধরে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীতে ভাঙন দেখা দেয়। ভাঙন রোধে গ্রামবাসী এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উদ্যোগ নেয়। তারা চাঁদা তুলে ভাঙনের বিভিন্ন স্থানে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেন। পরে রোববার দিনব্যাপী জিও ব্যাগ ফেলা হয়। এতে ৮ লাখ টাকা ব্যয়ে ওই স্থানে ২ হাজার জিও ব্যাগ ফেলা হবে।এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, ডিএম শওকত আকবর, যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুর রহমান মৃধা, সাধারণ সম্পাদক জুয়েল খান প্রমুখ উপস্থিত ছিলেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে পূর্ণবহাল: রায়ের ১ ঘণ্টা পরই মৃত্যু!
হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে পূর্ণবহাল: রায়ের ১ ঘণ্টা পরই মৃত্যু!

হাইকোর্টের আদেশে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউপি চেয়ারম্যান পদ ফিরে পেয়েছিলেন নুরে হোসাইন আরিফ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আদেশের এক Read more

থমথমে গোপালগঞ্জ, চলছে কারফিউ
থমথমে গোপালগঞ্জ, চলছে কারফিউ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে গতকাল বুধবার দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাত থেকে Read more

টেকনাফে সড়কের পাশে পড়ে ছিল হ্যান্ড গ্রেনেড
টেকনাফে সড়কের পাশে পড়ে ছিল হ্যান্ড গ্রেনেড

কক্সবাজার টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের পার্শ্ববর্তী এলাকা থেকে অবিস্ফোরিত একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে স্থানীয়দের Read more

দিনাজপুরে মানব পাচারের চেষ্টাকালে ভারতীয়সহ ৬ জন গ্রেফতার
দিনাজপুরে মানব পাচারের চেষ্টাকালে ভারতীয়সহ ৬ জন গ্রেফতার

দিনাজপুরের ফুলবাড়ীতে মানব, নারী ও শিশু পাচারচেষ্টার অভিযোগে এক ভারতীয় নাগরিকসহ মোট ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরী চলাচল শুরু
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরী চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ১৫ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরী চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) Read more

এবার যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা
এবার যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের রাজধানীতে সেনা মোতায়েন করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ওয়াশিংটন ডিসি। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফেডারেল কোর্টে মামলাটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন