সিরাজগঞ্জের শাহজাদপুরে অটোভ্যান দুর্ঘটনায় নাহিদ ইসলাম (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। অপর আরেকটি ঘটনায় ঋণের টাকা শোধ করতে না পারায় পাওনাদারদের চাপে পলান (৪৫) নামের এক ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।রবিবার (২০এপ্রিল) সকালে উপজেলার গালা ইউনিয়নের গোবিন্দপুর ও গতকাল গভীর রাতে গারাদহ ইউনিয়নের চর নবীপুর গ্রামে এই দুটি মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু নাহিদ উপজেলার গালা ইউনিয়নের গোবিন্দপুর সড়ক পাড়ার কারাবন্দি নাছিরের পুত্র, সে ভেড়াকোলা দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। এবং ব্যবসায়ী নাহিদ গারাদহ ইউনিয়নের চরনবীপুর দক্ষিণপাড়ার মৃত হাসেন আলীর পুত্র, পেশায় ধান ব্যবসায়ী ছিলেন।নিহত শিশু নাহিদের চাচা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নাহিদ পার্শ্ববর্তী নানাবাড়িতে থাকে ও সেখানেই মাদ্রাসায় পড়ালেখা করে। তার মা গার্মেন্টসে কাজ করে এবং পিতা একটি মামলায় নারায়ণগঞ্জ কারাগারে বন্দি রয়েছে। আজ সকালে নাহিদ দাদার বাড়ি গোবিন্দপুর সড়ক পাড়ায় বেড়াতে আসে। চাচাতো ভাইয়ের অটোভ্যান চালানোর চেষ্টা করলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বিদ্যুতের খুঁটিতে গিয়ে শিশু নাহিদের মাথার সাথে আঘাত লাগে। ঘটনাস্থলেই শিশু নাহিদের মৃত্যু হয় বলে জানিয়েছেন তারা। পরে নাহিদকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় ওই গ্রামের বাসিন্দাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।অপর ঘটনায় গতকাল গভীর রাতে উপজেলার গারাদহ ইউনিয়নের চর নবীপুর দক্ষিণ পাড়ার ধান ব্যবসায়ী পলান গ্যাস ট্যাবলেট পান করে ছটফট করতে থাকে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ সকালে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ময়নাতদন্তের জন্য পলানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।এই বিষয়ে পলানের স্ত্রী জানায়, ধানের ব্যবসার জন প্রায় ২০ লাখ টাকা সুদে করে নেয় পলান। পরে অনেক কষ্ট করে ১০ লাখ টাকা পরিশোধ করেন তিনি, এর মধ্যে তার ব্যবসা বন্ধ হয়ে যায়। বাকি ১০ লাখ টাকার সুদ দিতে না পারায় ও পরিশোধে ব্যর্থ হয়ে পাওনাদারের চাপে তিনি গ্যাস ট্যাবলেট পান করে আত্মহত্যা করেছেন।এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী বলেন, নিহত পলানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘার চরে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত
বাঘার চরে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত

রাজশাহীর বাঘা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল রানা (৩৫) নামে এক যুবক নিহত ও স্ত্রী সাহিদা আহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) Read more

নারায়ণগঞ্জে ৪ হাজার ৮শ লিটার ডিজেল জব্দ
নারায়ণগঞ্জে ৪ হাজার ৮শ লিটার ডিজেল জব্দ

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় জেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের পৃথক যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৪ হাজার ৮শ ৮০ লিটার ডিজেল Read more

বাঘের তাড়া খেয়ে লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
বাঘের তাড়া খেয়ে লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল এলাকার অরণ্যে বাঘের তাড়া খেয়ে সোয়া দুই কিলোমিটার চওড়া পশুর নদী পাড়ি দিয়ে লোকালয়ে গিয়ে প্রাণ Read more

চাটমোহরে নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার
চাটমোহরে নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

পাবনার চাটমোহরে গুমানী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার(৮ জুলাই)  বিকেলে উপজেলার ছাইকোলা ইউনিয়নের Read more

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নিচ্ছে মধুমতি ব্যাংক
অভিজ্ঞতা ছাড়াই কর্মী নিচ্ছে মধুমতি ব্যাংক

মধুমতি ব্যাংক পিএলসিতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই Read more

চাঞ্চল্যকর শিশু জায়ান হত্যা, আসামি ইউনুচের ৪ দিনের রিমান্ড মঞ্জুর
চাঞ্চল্যকর শিশু জায়ান হত্যা, আসামি ইউনুচের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

ফরিদপুরের আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সাত বছর বয়সী শিশু জায়ান রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া প্রতিবেশী ইউনুচ মোল্যার (৪৫) চার দিনের রিমান্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন