রাজধানীর বনানীতে শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (২১ এপ্রিল) বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ছাত্রদল। রোববার (২০ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সক্রিয় নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করেছে। ছাত্রদল নেতা পারভেজের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশে কর্মসূচি ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ (রোববার) এই কর্মসূচি ঘোষণা করেছেন এবং সকল ইউনিটের ছাত্রদল নেতাকর্মীদের উক্ত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করার নির্দেশ প্রদান করেছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের অকুতোভয় সংগ্রামী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের ব্যানারে আজ সোমবার দুপুর ১টা থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করবে এবং সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবক (৩৫) নিহত হয়েছে। তার নাম ও ঠিকানা পাওয়া যায়নি। রবিবার (২৪ আগস্ট) বিকাল Read more

দুর্নীতির মামলায় সাজার বিরুদ্ধে আপিল করলেন ডা. জোবাইদা
দুর্নীতির মামলায় সাজার বিরুদ্ধে আপিল করলেন ডা. জোবাইদা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান দুর্নীতির মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন।মঙ্গলবার (১৩ মে) হাইকোর্টের Read more

রায়পুরে ৭ হাজার চরবাসীর ভরসা হতে পারে একটি সেতু
রায়পুরে ৭ হাজার চরবাসীর ভরসা হতে পারে একটি সেতু

লক্ষ্মীপুর জেলার রায়পুরে চরবংশি ইউপির পশ্চিম চর ঘাসিয়া গ্রামের চান্দার খালে একটি সেতুর জন্য চরম দুর্ভোগ ও কষ্ট পোহাচ্ছেন গ্রামটির Read more

বরিশালে র‌্যাবের সঙ্গে গোলাগুলি, মাদক ব্যবসায়ী নিহত
বরিশালে  র‌্যাবের সঙ্গে গোলাগুলি, মাদক ব্যবসায়ী নিহত

বরিশালে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে সাদা পোশাকে র‌্যাব সদস্যরা অভিযানে গেলে র‌্যাব সদস্যদের ওপর আকস্মিকভাবে হামলা চালিয়ে গুলিবর্ষণ করেন মাদক ব্যবসায়ীরা।এসময় Read more

জামালপুরে কুড়িয়ে পাওয়া শিশুকে দত্তক নিতে ৪৫ আবেদন
জামালপুরে কুড়িয়ে পাওয়া শিশুকে দত্তক নিতে ৪৫ আবেদন

জামালপুরের ইসলামপুরে কুড়িয়ে পাওয়া ফুটফুটে এক নবজাতক শিশু ঘুমিয়ে আছে মোশারফগন্জ এলাকায় শাহজালালের বাড়ির বিছানায়। কিছুক্ষণ পর পর তাকে দেখতে Read more

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে পাকিস্তানি নিহত
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে পাকিস্তানি নিহত

আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের অভিযোগে পাকিস্তানি এক নাগরিককে গুলি চালিয়ে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (২৪ মে) বিএসএফের এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন