দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। একই সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেন তিনি।রোববার (২০ এপ্রিল) বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকের পর এ দাবি জানান তিনি।নুরুল হক নুর বলেন, ‘এই সরকারে দুই ছাত্র উপদেষ্টা আছেন, তারা স্বেচ্ছায় পদত্যাগ না করলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হবে।’অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে আসিফ মাহমুদ ও মাহফুজ আলম আছেন। আসিফ শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন। এ ছাড়া মাহফুজ আলম আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে।সরকারে এর আগে ছাত্র উপদেষ্টা হিসেবে নাহিদ ইসলামও ছিলেন। তিনি পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিয়েছেন।বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আত্মসমর্পণ করে জামিন পেলেন মডেল সানাইয়ের স্বামী
আত্মসমর্পণ করে জামিন পেলেন মডেল সানাইয়ের স্বামী

স্বামীর বিরুদ্ধে ২২ লাখ টাকা যৌতুকের অভিযোগে মামলা করেন মডেল সানাই মাহবুব। শারীরিক-মানসিক নির্যাতন করে যৌতুক দাবির অভিযোগে আলোচিত মডেল Read more

৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ ভবন: নাহিদ ইসলাম
৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ ভবন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ Read more

জম্মু-কাশ্মিরে বৃষ্টি ও ভূমিধসে ১০ জনের প্রাণহানি
জম্মু-কাশ্মিরে বৃষ্টি ও ভূমিধসে ১০ জনের প্রাণহানি

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে ভারী বৃষ্টি ও ভূমিধসে ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরমধ্যে সেখানকার বৈষ্ণ দেবী মন্দিরে যাওয়ার পথে Read more

কাজীপুরে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ
কাজীপুরে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ

'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা' প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজীপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ Read more

পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ২
পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ২

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার Read more

সরকারকে চাঁদাবাজদের নাম প্রকাশ করতে বললেন ফারুখ
সরকারকে চাঁদাবাজদের নাম প্রকাশ করতে বললেন ফারুখ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, চাঁদাবাজদের ধরেছেন ভালো কথা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন