বরগুনায় চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ ১০০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে বরগুনাবাসী। মানববন্ধন শেষে হাসপাতাল বরগুনায় স্হাপনের দাবিতে  বরগুনা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয় স্বাস্থ্য উপদেষ্টা বরাবরে।আজ রবিবার (২০ এপ্রিল) বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরগুনা উন্নয়ন ফোরামের মানববন্ধনের আয়োজন করে। বরগুনা প্রেসক্লাব ও অন্যান্য সাংবাদিক সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধন আয়োজনে সার্বিক সহযোগিতা করে। মানববন্ধনে বরগুনার রাজনৈতিক, আইনজীবী, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবি ও বরগুনার সর্বস্তরের নারী ও পুরুষ অংশগ্রহণ করে। বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন বরগুনা উন্নয়ন ফোরামের সভাপতি এডভোকেট রেজবুল কবির। প্রধান আলোচক ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট সোহেল হাফিজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য করেন, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আলহাজ্ব আবুল কালাম আজাদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক তাপস মাহমুদ, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি আসমা আক্তার সহ প্রমুখ। বরগুনায় চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের দাবিতে বরগুনা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট সোহেল হাফিজ বলেন, বরগুনা জেলা একটি অপার সম্ভাবনাময় জেলা ছিল। অথচ বরগুনা চরম উন্নয়ন বঞ্চনার শিকারে হয়েছে তা লিখলে উপন্যাস হয়ে যায়। দিনের পর দিন, বছরের পর বছর ধরে বরগুনা উন্নয়ন থেকে বঞ্চিত। বরগুনার পাশের জেলা, অন্যান্য জেলাগুলোতে উন্নয়ন হলেও বরগুনা সব কিছু থেকে বঞ্চিত। বরগুনা জেলায় কোন সুযোগ সুবিধা নেই। আমরা সব কিছু থেকে পিছিয়ে। এবারে যে সুযোগ হয়েছে আমরা সেই দাবির হিসেবে বরগুনায় চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ ১০০০ শয্যা হাসপাতাল স্থাপন চাই।মানববন্ধনে বরগুনা জেলা উন্নয়ন ফোরামের সভাপতি এডভোকেট রেজবুল কবির বলেন, বরগুনার মানুষ চরমভাবে অবহেলিত একটি জনগোষ্ঠী। কৃষি প্রধান এলাকার মানুষ খেটে খাওয়া মানুষ। আমরা বিগত ১৭ বছর ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। এজেলার মানুষ চরমভাবে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। এখানে যে হাসপাতাল রয়েছে সেখানে মানুষকে সামন্য ইনজেকশন কিনে চিকিৎসা সেবা নিতে হয়। অবহেলিত জনগোষ্ঠীর জন্য তিনি সরকার প্রধান সহ স্বাস্থ্য উপদেষ্টার প্রতি আহ্বান জানান বাংলাদেশে যে তিনটি হাসপাতাল চায়না সরকার স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে তার মধ্য থেকে একটি বরগুনায় স্থাপন করার দাবি জানান। তা না হলে আন্দোলন করে এই দাবি পূরণ করা হবে।বরগুনায় চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নির্মাণের জন্য বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, আজ যে মানববন্ধন হয়েছে তার সঙ্গে আমিও একাত্মতা প্রকাশ করছি। আমরা কাছে দেয়া হাসপাতাল স্হাপনের স্মারকলিপি গুরুত্ব সহকারে সরকারের কাছে পাঠানো হবে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আল্লাহ, নাজমুলকে সারা জীবনের জন্য আমার করে দেন’
‘আল্লাহ, নাজমুলকে সারা জীবনের জন্য আমার করে দেন’

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সঙ্গে এবারও মিলেছে অনেক চিরকুট। শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় Read more

ভাঙ্গার ঘটনায় জড়িত ফ্যাসিস্টদের আইনের আওতায় আনা হবে: ডিআইজি
ভাঙ্গার ঘটনায় জড়িত ফ্যাসিস্টদের আইনের আওতায় আনা হবে: ডিআইজি

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, থানায় ও বিভিন্ন অফিসে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত Read more

মেজর সিনহা হত্যা মামলা : আপিল শুনানি বুধবার
মেজর সিনহা হত্যা মামলা : আপিল শুনানি বুধবার

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি হবে। এ সিদ্ধান্ত Read more

পুলিশ কিলার ফোর্স নয়, বড়জোর শটগান থাকতে পারে: আইজিপি
পুলিশ কিলার ফোর্স নয়, বড়জোর শটগান থাকতে পারে: আইজিপি

রাইফেলের মতো যেসব অস্ত্রের গুলিতে মানুষ মারা যেতে পারে সেগুলো ব্যবহারে পুলিশকে নিরুৎসাহিত করা হয়েছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল Read more

ফুলবাড়ীতে নববর্ষের প্রথম সকালেই তীব্র ঠান্ডায় স্থবির জনজীবন  
ফুলবাড়ীতে নববর্ষের প্রথম সকালেই তীব্র ঠান্ডায় স্থবির জনজীবন  

দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে কয়েকদিনে শীত ও ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। বৃহস্পতিবার (১লা জানুয়ারি) নববর্ষের প্রথম সকালেই ঘনকুয়াশা আর Read more

১৮ জুলাই বরিশালে অ্যাস্ট্রো-অলিম্পিয়াড
১৮ জুলাই বরিশালে অ্যাস্ট্রো-অলিম্পিয়াড

বরিশালে আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে ‘অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’। অ্যাস্ট্রোনমি বিষয়ক মেধা যাচাইয়ের লক্ষ্য নিয়ে জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজে এই অলিম্পিয়াডের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন