অন্তর্বর্তীকালীন সরকার যে নারী অধিকার সংস্কার কমিশন গঠন করেছে সেটি বাতিল চেয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।রবিবার (২০ এপ্রিল) হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আল্লামা মামুনুল হক এ কথা জানান। একইসঙ্গে তিনি মোট ৫টি দাবিও জানান। তার আগে সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে এই সভা শুরু হয়।হেফাজতে ইসলামের দাবিগুলোর মধ্যে রয়েছে- ফ্যাসিবাদি আমলে শাপলা চত্বরে গণহত্যা, মোদি বিরোধী আন্দোলনে হত্যাসহ বিভিন্ন সময় হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং হেফাজত ইসলামের নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনায় কিছু বিতর্কিত বিষয় স্থান পেয়েছে, বিশেষ করে বহুত্ববাদের প্রস্তাবনাকে হেফাজত প্রত্যাখ্যান করছে, এই প্রস্তাবনা বাতিল করে আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা ফিরিয়ে আনতে হবে।তিনি বলেন, নারী অধিকার সংস্কার কমিশনের প্রস্তাবনায় আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান, বিশেষ করে ইসলামি উত্তরাধিকার ও পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ বলে উল্লেখ করা হয়েছে; এই প্রস্তাবনা বাতিলের পাশাপাশি পুরো কমিশন বাতিল করতে হবে।এ সময় মামুনুল হক বলেন, ভারতে মুসলমানদের ওপর নির্যাতন, বিশেষ করে সাম্প্রতিক যে ওয়াকফ আইন সংশোধনী পাস হয়েছে, সেটি বাতিল করতে হবে ভারত সরকারকে; সে দাবি বাস্তবায়নে বাংলাদেশ সরকারকে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ছাড়া ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ এবং সেই গণহত্যা বন্ধে বিশ্ব নেতৃত্বকে এগিয়ে আসার আহ্বান জানাবে হেফাজতে ইসলাম।হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, তাদের বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ মে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সমাবেশ হবে। সেখানে বেশকিছু দাবি উত্থাপন করা হবে।দাবির বিষয়টি উল্লেখ করেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। তিনি জানান, মহাসমাবেশ সফল করতে আগামী মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে পরবর্তী সপ্তাহের সোমবার (২৮ এপ্রিল) পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ করা হবে। এ ছাড়া আগামী ২৩ এপ্রিল বাদ জুমা জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল করবেন তারা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
বিরামপুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

দিনাজপুরের বিরামপুরে বজ্রপাতে ডিস্ট্রিক্ট প্রিন্স (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ৯ টার দিকে উপজেলার বিনাইল ইউনিয়নের Read more

সামাজিক মাধ্যমে সারজিসের চীন নিয়ে পোস্ট ভাইরাল
সামাজিক মাধ্যমে সারজিসের চীন নিয়ে পোস্ট ভাইরাল

এই মূহুর্তে চীনে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৮ নেতা। গত ২৬ আগস্ট দিবাগত রাত ১০টায় ঢাকা থেকে রওনা Read more

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে গাড়িতে পানি তুলতে গিয়ে লরির চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার Read more

২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে লংমার্চ টু গোপালগঞ্জ: ইনকিলাব মঞ্চ
২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে লংমার্চ টু গোপালগঞ্জ: ইনকিলাব মঞ্চ

গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে লংমার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করবে ইনকিলাব Read more

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পর রপ্তানির লক্ষ্য: প্রতিমন্ত্রী ফরহাদ
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পর রপ্তানির লক্ষ্য: প্রতিমন্ত্রী ফরহাদ

আগামী চার বছরের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি বিদেশে রপ্তানির লক্ষ্যে কাজ করছে সরকার বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন