দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) এগিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশ ও নেপালের অবস্থান অভিন্ন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। তিনি বলেন, সার্কের সর্বশেষ সম্মেলনের পর টেকনিক্যাল কমিটি, ওয়ার্কিং গ্রুপ কাজ করে এলেও সদস্য দেশগুলোর রাজনৈতিক পর্যায়ে যথেষ্ট অগ্রগতি হয়নি।রবিবার (২০ এপ্রিল) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) আয়োজিত ‘বাংলাদেশ-নেপাল বন্ধন: নতুন উচ্চতার দিকে’ শীর্ষক এক সেমিনারে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এ মন্তব্য করেন। বিস মিলনায়তনে আয়োজিত সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।রাষ্ট্রদূত বলেন, কাঠমান্ডুতে ২০১৪ সালে সার্ক সামিট অনুষ্ঠিত হয়েছিল। তারপর আর হয়নি। সেই সময় থেকেই নেপাল সার্ক চেয়ার হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তখন থেকেই সার্কের টেকনিক্যাল কমিটি, ওয়ার্কিং গ্রুপ কাজ করে এলেও সদস্য দেশগুলোর রাজনৈতিক পর্যায়ে যথেষ্ট অগ্রগতি হয়নি। সদস্য দেশগুলো যতক্ষণ না পর্যন্ত শীর্ষ সম্মেলন, মন্ত্রী পর্যায়ে বৈঠক বা যেকোনো সম্মতিতে একমত না হবে, এটাকে এগিয়ে নেওয়া যায় না।তিনি বলেন, আমি এটুকুই বলতে পারি, সার্ক এগিয়ে নেওয়া বা পুনরুজ্জীবনে বাংলাদেশ ও নেপালের অবস্থান অভিন্ন।ঘনশ্যাম ভান্ডারি বলেন, সাম্প্রতিক বছরগুলো‌তে নেপাল ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য, সংযোগ, জ্বালানি সহযোগিতা এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হ‌য়েছে। এই ক্রমবর্ধমান অংশীদারিত্ব পারস্পরিক প্রবৃদ্ধি এবং আঞ্চলিক একীকর‌ণে অপরিসীম সম্ভাবনা বহন করে।রাষ্ট্রদূত বলেন, নেপাল আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বাংলাদেশি বন্দর ব্যবহার করে উপকৃত হতে পারে। পরিবর্তে বাংলাদেশ তার ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে নেপাল থেকে নবায়নযোগ্য জলবিদ্যুৎ আমদানি করে উপকৃত হতে পারে। উন্নত পরিবহন সংযোগ; সড়ক, রেল বা বিমান বাণিজ্য এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক নিলয় রঞ্জন বিশ্বাস।এতে সভাপতিত্ব করেন বিস চেয়ারম্যান রাষ্ট্রদূত এ এফ এম গাউসুল আজম সরকার। স্বাগত বক্তব্য দেন বিস মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষায় ফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বার কাউন্সিলের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে Read more

দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম-দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দুদক Read more

নান্দাইলে গলায় ফাঁস দিয়ে অটোরিকশা চালকের আত্মহত্যা
নান্দাইলে গলায় ফাঁস দিয়ে অটোরিকশা চালকের আত্মহত্যা

ময়মনসিংহের নান্দাইলে বসতঘরের পিছনে জাম্বুরা গাছে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে ফয়সাল মিয়া (২০)নামে এক অটোরিকশা চালক আত্মহত্যা করেছেন।মঙ্গলবার (১৩ Read more

প্রথমবারের মতো যুক্তরাষ্ট সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট
প্রথমবারের মতো যুক্তরাষ্ট সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সিরিয়ার অন্তবর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এটি ইতিহাসে কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম সরকারি ওয়াশিংটন সফর হতে Read more

চাটমোহরে বিপুল পরিমাণ ভেজাল দুধ জব্দ, আটক-৫
চাটমোহরে বিপুল পরিমাণ ভেজাল দুধ জব্দ, আটক-৫

পাবনার চাটমোহরে পামওয়েল তেল ও বিভিন্ন কেমিক্যাল দিয়ে বানানো বিপুল পরিমাণ ভেজাল দুধ জব্দ করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন