ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি দরিদ্র পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের আখালিয়া বিরামনগর গ্রামে ঘটেছে।জানা গেছে, গ্রামের হতদরিদ্র মোঃ আশাব উদ্দিনের পরিবারকে তার মামা মোঃ নবী হোসেন বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করে রেখেছেন বলে অভিযোগ করা হয়েছে। আশাব উদ্দিন বলেন, তার পৈতৃক সূত্রে প্রাপ্ত ৪২ শতক জমি দখলে রাখতে গত ৮ এপ্রিল নবী হোসেন তার বসতভিটার চারপাশে বাঁশের বেড়া দেন, যা দিয়ে পরিবারটিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।আশাব উদ্দিন দাবি করেন, ধামশুর মৌজার ১০৭২ নম্বর দাগের এই জমি দীর্ঘ ৬০-৬৫ বছর ধরে তার পরিবারের দখলে রয়েছে। তবে নবী হোসেন জমিটির মালিকানা দাবি করে আদালত ও স্থানীয় নেতাদের মাধ্যমে একাধিকবার চাপ তৈরি করেছেন। আশাব উদ্দিনের অভিযোগের ভিত্তিতে ভালুকা মডেল থানায় একটি নন-এফআইআর মামলা দায়ের করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের। একাধিকবার সালিশেও সমাধান হয়নি। নবী হোসেনের ছেলে মো. সুরুজ শেখ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।ভালুকা মডেল থানার ওসি মো. শামছুল হুদা খান বলেন, “আশাব উদ্দিনের দেওয়া অভিযোগ তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে দুর্গা বিসর্জনে নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ
কালিয়াকৈরে দুর্গা বিসর্জনে নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ

গাজীপুরের কালিয়াকৈরে দুর্গা বিসর্জন উপলক্ষে তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চাপাইর ব্রিজ সংলগ্ন Read more

বিশ্ব থাইরয়েড দিবস আজ
বিশ্ব থাইরয়েড দিবস আজ

আজ বিশ্ব থাইরয়েড দিবস। ২০০৮ সালে ইউরোপিয়ান থাইরয়েড অ্যাসোসিয়েশনের (ETA) উদ্যোগে বিশ্ব থাইরয়েড দিবস পালন শুরু হয়। পরে এতে যুক্ত Read more

আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে ক্ষতি করেছে : নরসিংদীতে ড. মঈন খান
আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে ক্ষতি করেছে : নরসিংদীতে ড. মঈন খান

"দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে তাদের ক্ষতি করে গেছে। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও Read more

হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজন মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লাখুহাটি Read more

ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে শিশুসহ নিহত ৩
ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে শিশুসহ নিহত ৩

পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তান ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।পাকিস্তানের কর্মকর্তাদের বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন