পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তান ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।পাকিস্তানের কর্মকর্তাদের বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, এ হামলায় এক শিশুসহ কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় ১২ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতের কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে, বাগ এবং মুজাফফরাবাদে তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। এর প্রতিশোধ হিসেবে সামরিক বাহিনী ইতোমধ্যে পাল্টা ব্যবস্থা শুরু করেছে।ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে স্কাই নিউজ জানিয়েছে, পাকিস্তান এবং পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরে ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।উল্লেখ্য, ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। পরে ভারত এ ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তোলে। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। যদিও এ অভিযোগ পাকিস্তান অস্বীকার করেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খালে মাইক্রোবাস, নিহত ৬
নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খালে মাইক্রোবাস, নিহত ৬

নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খালে মাইক্রোবাস, নিহত ৬নোয়াখালীর বেগমগঞ্জে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ Read more

ইউএস ওপেনের সেমিতে মুখোমুখি আলকারাজ-জকোভিচ
ইউএস ওপেনের সেমিতে মুখোমুখি আলকারাজ-জকোভিচ

ইউএস ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে মার্কিন তারকা টেইলর ফ্রিটজকে  ৬–৩, ৭–৫, ৩–৬, ৬–৪  ব্যবধান সেটে হারিয়ে সেমিফাইন নিশ্চিত করেছে সার্বিয়ান Read more

১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী ঘোষণা করবে এনসিপি: নাহিদ
১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী ঘোষণা করবে এনসিপি: নাহিদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির Read more

ফুলতলী সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ফুলতলী সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া উপকূলের ফুলতলী সমুদ্র সৈকত থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।বুধবার (৩০ Read more

প্রচার শেষ, আগামীকাল জাকসু নির্বাচন
প্রচার শেষ, আগামীকাল জাকসু নির্বাচন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ঘোষিত তপশিল অনুযায়ী প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন