কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও দৈনিক কালবেলা পত্রিকার কটিয়াদী উপজেলা প্রতিনিধি বদরুল আলম নাইমকে আটক করেছে পুলিশ।রবিবার (২০ এপ্রিল) দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে কটিয়াদী থানার কাছ থেকে তাকে আটক করা হয়। আটককৃট নাঈম কটিয়াদী উপজেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং উদীচী শিল্পী গোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক।কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম সাংবাদিক নাঈমকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নাঈমের বিরুদ্ধে কটিয়াদী থানায় কোন মামলা নেই। কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গত (২৪ মার্চ) কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর লক্ষ্মীপুরের সেই বিতর্কিত এসআইকে বদলি
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর লক্ষ্মীপুরের সেই বিতর্কিত এসআইকে বদলি

"যুবলীগ নেতার পক্ষে 'দায়সারা' তদন্ত প্রতিবেদন এসআই মোস্তফার!"—শিরোনামে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর অবশেষে লক্ষ্মীপুর সদর মডেল থানার বিতর্কিত উপপরিদর্শক Read more

কিডনির জন্য মৃত্যুপথযাত্রী ক্যানসার রোগীকে বিয়ে নারীর, পরে বাঁচলেন দুজনই
কিডনির জন্য মৃত্যুপথযাত্রী ক্যানসার রোগীকে বিয়ে নারীর, পরে বাঁচলেন দুজনই

কিডনির জটিল রোগে আক্রান্ত এক নারী। চিকিৎসকরা জানিয়েছেন কিডনি প্রতিস্থাপন না করলে আর এক বছরের বেশি বাঁচবেন না। তখন অন্য Read more

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি
রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি

রাজশাহীতে বেড়েছে শীতের তীব্রতা। এমন পরিস্থিতিতে রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আবহাওয়া অফিস বলছে, Read more

ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে প্রথমবার যা বললেন চীনের প্রেসিডেন্ট
ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে প্রথমবার যা বললেন চীনের প্রেসিডেন্ট

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে প্রথমবার কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, শান্তি ফেরাতে সব পক্ষের Read more

রাজধানীর কদমতলীতে অর্ধশত চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
রাজধানীর কদমতলীতে অর্ধশত চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২

রাজধানীর কদমতলী থানা এলাকা হতে সাড়ে আট লক্ষাধিক টাকার অর্ধশত চোরাই মোবাইল ফোনসেট উদ্ধারসহ চোরাই মোবাইল ফোন বেচা-কেনার সাথে জড়িত Read more

কে এই শাহ, যাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় নেপালের জেন জি
কে এই শাহ, যাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় নেপালের জেন জি

জেন-জিদের ব্যাপক বিক্ষোভের মুখে কেপি শর্মা ওলি পদত্যাগের পর নেপালে নতুন প্রধানমন্ত্রীর খোঁজ চলছে। এরমধ্যে রাজধানী কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন