রাজধানীর কদমতলী থানা এলাকা হতে সাড়ে আট লক্ষাধিক টাকার অর্ধশত চোরাই মোবাইল ফোনসেট উদ্ধারসহ চোরাই মোবাইল ফোন বেচা-কেনার সাথে জড়িত একটি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেপ্তাররা হলেন— আল আমিন (২৭) ও হাবিব সরকার (৩৫)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৫০টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা। উদ্ধার মোবাইলগুলোর আনুমানিক মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ১২টার দিকে কদমতলী থানার একটি টিম অভিযান চালিয়ে ঢাকা ম্যাচ শিল্প নগরী জামে মসজিদের পাশে ‘দ্যা গেজেট অ্যাম্পরিয়াম টেলিকম’ নামক দোকান থেকে তাদের গ্রেপ্তার করে।কদমতলী থানার বরাদ দিয়ে মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই দোকানে কিছু ব্যক্তি চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২টায় অভিযান চালিয়ে আল আমিন ও হাবিব সরকারকে গ্রেপ্তার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা পলাতক এক ব্যক্তির কাছ থেকে এসব চোরাই মোবাইল ফোন কিনে বিক্রি করত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কদমতলী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝড়ের তাণ্ডবে ফুলবাড়ীতে ধানক্ষেত উল্টে পড়ল, কৃষক বিপাকে
ঝড়ের তাণ্ডবে ফুলবাড়ীতে ধানক্ষেত উল্টে পড়ল, কৃষক বিপাকে

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে টানা বৃষ্টিপাত ও ঝড়োবাতাসে আমন ধান হেলে পড়েছে। গত কয়েক দিনের বৃষ্টিপাত ও Read more

টুকুর নির্দেশে টাঙ্গাইলে কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান
টুকুর নির্দেশে টাঙ্গাইলে কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান

টাঙ্গাইল সদর (০৫) আসনের মাননীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী টাঙ্গাইল শহরে কিশোর গ্যাং Read more

দখলদারদের দাপটে নিজ বাড়িতেই অবরুদ্ধ মুক্তিযোদ্ধা, ৯৯৯ এ বাঁচার আকুতি
দখলদারদের দাপটে নিজ বাড়িতেই অবরুদ্ধ মুক্তিযোদ্ধা, ৯৯৯ এ বাঁচার আকুতি

টাঙ্গাইলের ভূঞাপুরে এক বীর মুক্তিযোদ্ধা নিজ বাড়িতেই সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছেন। নিজের জমি দখল করে ঘর নির্মাণ এবং যাতায়াতের শেষ Read more

বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার: সালাহউদ্দিন আহমদ
বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার: সালাহউদ্দিন আহমদ

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ২০২৫ না ফেরার দেশে চলে গেছেন। মঙ্গলবার ভোর ৬ Read more

ট্রাম্পের শুল্কনীতি বাতিল চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা
ট্রাম্পের শুল্কনীতি বাতিল চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি বাতিল চেয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা করেছে যুক্তরাষ্ট্রের অরাজনৈতিক আইনী সংস্থা লিবার্টি জাস্টিস Read more

টেঁটা-বল্লমে অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৬
টেঁটা-বল্লমে অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৬

মালয়েশিয়ায় টাকা লেনদেনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন