ট্রাইব্যুনালে নেওয়ার সময় মেজাজ হারিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান। এ সময় তাকে রেগে মাথা থেকে হেলমেট ফেলে দিতে দেখা যায়।রোববার (২০ এপ্রিল) জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ ১৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে করে তাদেরকে হাজির করা হয়।এ সময় অন্যান্যদের সঙ্গে শাজাহান খানকে হাজির করায়। একপর্যায়ে তিনি রেগে গিয়ে মাথার হেলমেট ফেলে দেন। পরে পুলিশ সদস্যরা আবার তার মাথায় হেলমেট দেন।ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ বিষয়ে আজ শুনানি করবেন। ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।যাদের আজ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে তারা হলেন- শাজাহান খান, কামরুল ইসলাম, অবসরপ্রাপ্ত লে. কর্নেল ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককেও।উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ ১৯ আসামিকে হাজির করার জন্য আজ ২০ এপ্রিল দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেয়ারার পাতা
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেয়ারার পাতা

 পেয়ারার অনেক গুণ। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পেয়ারা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণে বাড়াতে পারে। পেয়ারার পাতাও কতটা Read more

সিরাজদিখানে সাবেক ভাইস চেয়ারম্যান সুমন আটক
সিরাজদিখানে সাবেক ভাইস চেয়ারম্যান সুমন আটক

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মীর মোশারফ হোসেন সুমন Read more

যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূতদের দেশে ফেরার নির্দেশ ইরানের
যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূতদের দেশে ফেরার নির্দেশ ইরানের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীনের আনা প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় আগামীকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে ইরানের ওপর জাতিসংঘের পূর্বের সব Read more

ভোলায় লঞ্চের ধাক্কায় স্পিডবোটডুবি, পুলিশ সদস্য নিখোঁজ
ভোলায় লঞ্চের ধাক্কায় স্পিডবোটডুবি, পুলিশ সদস্য নিখোঁজ

ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীতে ঘাটে অবস্থানরত কর্নফুলী-১২ নামে একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে মৎস্য বিভাগের একটি স্পিডবোটডুবির ঘটনা Read more

একদিনেই গাজা-ইয়েমেন-লেবানন-সিরিয়ায় ইসরায়েলের হামলা
একদিনেই গাজা-ইয়েমেন-লেবানন-সিরিয়ায় ইসরায়েলের হামলা

একদিনেই গাজা, ইয়েমেন, লেবানন এবং সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে সোমবার (৫ মে) গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে Read more

মুড়ি ভাজা মেশিনে রাজুর ভাগ্যের বাজিমাত, আয় লাখ টাকা
মুড়ি ভাজা মেশিনে রাজুর ভাগ্যের বাজিমাত, আয় লাখ টাকা

ছোটবেলা থেকেই অভাবের তাড়নায় পড়ালেখা করা হয়নি মাগুরার রাজুর। পনেরো বছর বয়সে বাবাকে হারান। টাকার প্রয়োজনে ছুটেছিলেন রাজধানী ঢাকায়। সেখানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন