ময়মনসিংহের নান্দাইলে ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধি ও জনস্বাস্থ্য নিশ্চিতে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। যেখানে বিনামূল্যে ডায়াবেটিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়েছে।শনিবার (১৯ এপ্রিল) নান্দাইল ডায়াবেটিক সমিতি (নাডাস) এর উদ্যোগে, টিচার্স এসোসিয়েশন অব মধুপুর, মধুপুর বাজার পরিচালনা কমিটির সহযোগীতায় স্থানীয় মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।ডাঃ মতিউর রহমান ভুইঞার নেতৃত্বে ৫ জন ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন। এতে এলাকার প্রায় ৫ শতাধিক মানুষ ডায়াবেটিস রোগ নির্ণয়ে ব্লাড গ্রুপ নির্ণয়, অভিজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে ব্যবস্থাপত্রসহ চিকিৎসা সেবা পেয়েছেন। ফ্রি চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেন নান্দাইল ডায়াবেটিক সমিতির সহসভাপতি ডাঃ তাজুল ইসলাম,সাধারণ সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান, ফকির, ডাঃ শামসাদ সিদ্দিক, সহসম্পাদক হান্নান মাহমুদ, স্বপন কুমার সাহা,  বিকাশ সাহা, সাইদুর রহমান, এমদাদুল হক, টিচার্স এসোসিয়েশন অব মধুপুর এর সভাপতি শামসুল হক প্রমুখ।স্থানীয় জনসাধারণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এই ধরনের উদ্যোগ ডায়াবেটিস প্রতিরোধ ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালকিনিতে জমিতে পুঁতে রাখা হাত বোমা বিস্ফোরণ, কৃষক আহত
কালকিনিতে জমিতে পুঁতে রাখা হাত বোমা বিস্ফোরণ, কৃষক আহত

মাদারীপুরে কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামে জমিতে পুঁতে থাকা হাত বোমা বিস্ফোরণে মোশারফ হোসেন নামের Read more

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩১৯২ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩১৯২ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তিন হাজার ১৯২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) Read more

মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ

কারিগরি ত্রুটির কারণে কারওয়ান বাজার থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে Read more

ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ছাড়লেন প্রধান উপদেষ্টা
ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ছাড়লেন প্রধান উপদেষ্টা

তিন দিনের সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা Read more

আগুন থেকে বেঁচে ফেরা এক শিক্ষকের ভয়াবহ বর্ণনা
আগুন থেকে বেঁচে ফেরা এক শিক্ষকের ভয়াবহ বর্ণনা

ঢাকা উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত Read more

ইসরায়েলে রকেট হামলা চালালো হামাস
ইসরায়েলে রকেট হামলা চালালো হামাস

অবরুদ্ধ গাজা পুরোপুরি ধ্বংসে ভয়াবহ মাত্রায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। এর মধ্যেও মাঝেমধ্যে গাজা থেকে প্রতিরোধের খবর আসছে। সেই ধারাবাহিকতায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন