ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র করার দাবিতে বরিশালে মানববন্ধন ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ এপ্রিল) বেলা ১২ টায় নগরীর সদর রোডের টাউন হল চত্বরে বরিশালের সর্বস্তরের ছাত্র ও যুবসমাজের ব্যানারে মানববন্ধন ও গণ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। মিছিলে ছাত্র-যুবসমাজ ও ইসলামী আলেমগনরা উপস্থিত ছিলেন।একই দাবিতে এর আগে শুক্রবার বিকেলে নগরীর সদর রোডে বরিশাল সিটি কর্পোরেশনের সর্বস্তরের জনগনের ব্যানারে মানববন্ধন করা হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রফেসর মো. লোকমান হাকিম। বক্তব্য রাখেন মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা আবুল খায়ের, নাসিরউদ্দিন নাইস, আজিজুল হক, তানভীর আহম্মেদ শোভন প্রমুখ।বক্তারা জানান, ঢাকা দক্ষিণ এবং চট্রগ্রামে মামলার পর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। তাহলে বরিশালে কেন ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করা যাবে না প্রশ্ন তুলেছেন তারা।এসময় বক্তারা দাবি করে বলেন, ২০২৩ সালের বরিশাল সিটি নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। নৌকার প্রার্থীর সমর্থকরা হামলা করে তাকে আহত করেছে। এমনকি সকল কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়েছে। নির্বাচন কমিশন নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছেন। নিরপেক্ষ ভোট হলে হাতপাখার প্রার্থী জয়ী হতেন। তাই মুফতি ফয়জুল করীমকে মেয়র ঘোষনা চেয়ে আদালতেও মামলা করা হয়েছে। নির্বাচনী ট্রাইব্যুনাল আগামী রবিবার এ বিষয়ে আদেশ দেবেন। তাই আমরা মুফতি ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবি জানাচ্ছি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪ বছর নিষিদ্ধ ব্রিটিশ টেনিস তারকা
৪ বছর নিষিদ্ধ ব্রিটিশ টেনিস তারকা

ডোপিংয়ের দায়ে ব্রিটিশ টেনিস তারকা টারা মুরকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে তার এই নিষেধাজ্ঞা।এর Read more

মুন্নী সাহা ও তার স্বার্থসংশ্লিষ্ট ৩৫ ব্যাংক হিসাবে ১৮ কোটি টাকা অবরুদ্ধ
মুন্নী সাহা ও তার স্বার্থসংশ্লিষ্ট ৩৫ ব্যাংক হিসাবে ১৮ কোটি টাকা অবরুদ্ধ

আদালতের নির্দেশে সাংবাদিক মুন্নী সাহা এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করেছে পুলিশের অপরাধ তদন্ত Read more

বাধা-বিঘ্ন পেরিয়ে অদম্য আশার মেডিকেলে ভর্তির স্বপ্ন জয়
বাধা-বিঘ্ন পেরিয়ে অদম্য আশার মেডিকেলে ভর্তির স্বপ্ন জয়

বাবার মৃত্যুর পর অভিভাবহীন হয়ে পড়েন রাফিয়া সুলতানা আশা। উপায় না পেয়ে এসএসসি পরীক্ষা দিয়েই বসেন বিয়ের পিড়িতে। তবে মায়ের Read more

ভারতে চলন্ত ট্রেন থেকে পড়ে ৫ যাত্রীর মৃত্যু
ভারতে চলন্ত ট্রেন থেকে পড়ে ৫ যাত্রীর মৃত্যু

ভারতের মুম্বাইয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে ৫ যাত্রীর প্রাণহানি ঘটেছে। সোমবার (০৯ জুন) সকালে অফিস আওয়ারে এ ঘটনা ঘটে। সময় Read more

নারায়নগঞ্জে চিনি কারখানায় অগ্নিকাণ্ড
নারায়নগঞ্জে চিনি কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি চিনি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন