পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯।  তবে এতে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল এবং এর গভীরতা ছিল ৯৪ কিলোমিটার।রাষ্ট্র পরিচালিত অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান (এপিপি) জানায়,  জাতীয় ভূকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, সকাল ১১টা ৪৮ মিনিটে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, শেখুপুরা, অ্যাবোটাবাদ, অ্যাটক, হরিপুর, মানসেহরা, পেশোয়ার, নওশেরা, মারদান, হরিপুর, সোয়াত, চিত্রাল, শাংলা, মালাকান্দ, মুজাফফরাবাদ এবং আরও বেশ কয়েকটি শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে। ‘এপিপির তথ্য অনুসারে, কম্পন অনুভব করার পর আতঙ্কিত নাগরিকরা তাদের ঘরবাড়ি থেকে বেরিয়ে কুরআনের আয়াত পাঠ শুরু করে।এতে আরও বলা হয়, এখনও পর্যন্ত দেশের কোনও অংশ থেকে প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্পগুলোর মধ্যে ছিল ২০০৫ সালের কাশ্মীরের ভূমিকম্প। এর মাত্রা ছিল ৭.৬ আর এুতে ৮৬ হাজারেরও বেশি মানুষ মারা যায়। ২০১৩ সালে, দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানে ৭.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।  যার ফলে ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয় এবং পুরো গ্রাম ধ্বংস হয়ে যায়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এসআইকে ছুরিকাঘাতের ঘটনায় ২ জন গ্রেপ্তার
এসআইকে ছুরিকাঘাতের ঘটনায় ২ জন গ্রেপ্তার

জয়পুরহাটের পাঁচবিবি থানার উপ-পরির্দশক (এসআই) আলমগীর কবির (২৯) কে ছুরিকাহতের ঘটনায় বেলাল হোসেন ও রাফি মিয়া নামে দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার Read more

ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শীর্ষে, পাশের হার ৯৯.৭৭
ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শীর্ষে, পাশের হার ৯৯.৭৭

ঝালকাঠির ঐতিহ্যবাহী এনএস কামিল মাদরাসা (নেছারাবাদ মাদরাসা) বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে রয়েছে।দাখিল পরীক্ষায় ৪২৭ জন Read more

লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে উচ্ছেদ অভিযান
লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে উচ্ছেদ অভিযান

লক্ষ্মীপুরে বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসন ও খালের স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বুধবার (২১ মে) Read more

আমতলীতে সাবেক স্বামীকে খুনের চেষ্টায় কিশোর গ্যাং ভাড়া, স্ত্রীসহ গ্রেপ্তার ৪
আমতলীতে সাবেক স্বামীকে খুনের চেষ্টায় কিশোর গ্যাং ভাড়া, স্ত্রীসহ গ্রেপ্তার ৪

বরগুনার আমতলীতে সাবেক স্বামী ফরহাদ ইসলাম জয়কে হত্যার উদ্দেশ্যে কিশোর গ্যাং ভাড়া করার অভিযোগে তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু বেগমসহ চারজনকে গ্রেপ্তার Read more

মোবাইলে ও অনলাইনে যেভাবে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
মোবাইলে ও অনলাইনে যেভাবে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। বৃহস্পতিবার (২৫ Read more

মৌলভীবাজারে ধানখেত থেকে গলাকাটা লাশ উদ্ধার
মৌলভীবাজারে ধানখেত থেকে গলাকাটা লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে ধানখেত থেকে লিটন মিয়া (২৭) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পতনঊষার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন