পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে সাধারণ মানুষের মাঝে পাটের ব্যাগ সরবরাহ করা হবে। ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ দেওয়ার জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্লাস্টিক দূষণ রোধে করণীয় সংক্রান্ত সেমিনার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে এসব কথা বলেন তিনি। পরিবেশ উপদেষ্টা বলেন, পাটের ব্যাগ ব্যবহারে সচেতনতা তৈরির জন্য প্রচার কার্যক্রম চালানো হবে। পাটের ব্যাগ তৈরির সঙ্গে নতুন উদ্যোক্তা তৈরি করা হবে। টেকসই ব্যবস্থার জন্য জেডিপিসি, এসএমইএফ, জয়িতা ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করা হবে।তিনি বলেন, প্লাস্টিক দূষণ রোধে সবাইকে একসাথে কাজ করতে হবে। অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যবহার আমাদের নিজেরাই বন্ধ করতে হবে। রিজওয়ানা হাসান বলেন, প্লাস্টিকের বিকল্প নেই-এই ধারণা ঠিক নয়। সরকারের সব উদ্যোগ রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয়, তবে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এখন থেকে কুমিল্লাতেই হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম
এখন থেকে কুমিল্লাতেই হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের আর কাগজপত্র জমা, ভর্তি কার্যক্রম বা পরীক্ষার Read more

সিরিয়ার নতুন প্রেসিডেন্টকেও বিশ্বাস করি না: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
সিরিয়ার নতুন প্রেসিডেন্টকেও বিশ্বাস করি না: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমাদ আল-শারাকে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি এই মন্তব্য Read more

ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রসহ ৩ জনের মৃত্যু
ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রসহ ৩ জনের মৃত্যু

পঞ্চগড়ের সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ জুন) সকালে Read more

রমজান ও ঈদের তারিখ জানালো আরব আমিরাত
রমজান ও ঈদের তারিখ জানালো আরব আমিরাত

২০২৬ সালের পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানালো সংযুক্ত আরব আমিরাত। দেশটির অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানায়, ১৪৪৭ হিজরি সনের রমজান Read more

ব্রাজিল দল ঘোষণার আগে আবারও নেইমারকে নিয়ে দুঃসংবাদ
ব্রাজিল দল ঘোষণার আগে আবারও নেইমারকে নিয়ে দুঃসংবাদ

আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছায়ে দু’টি ম্যাচ খেলবে ব্রাজিল। ধারণা করা হচ্ছিল এ ম্যাচগুলোর মাধ্যমে দীর্ঘদিন পর জাতীয় দলের Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র চুক্তি থেকে সরে গেল রাশিয়া
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র চুক্তি থেকে সরে গেল রাশিয়া

রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন